শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরায়েলকে শিক্ষা দিতে পুতিনকে এরদোয়ানের ফোন

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ চলছেই। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১২ মে) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে। আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে।

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৮ সাল থেকেই অবশ্য এই প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক। এরদোয়ান বলেন, এই ইস্যুতে জাতিসংঘে তুরস্ক ও রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা প্রদর্শন করবে।

সূত্র: ডেইলি সাবাহ

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী