সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সচেতনতায় স্টিকার ও মাস্ক বিতরণ স্বেচ্ছাসেবী সংঘঠন ‘ত্রিশাল হেল্পলাইন’র

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সচেতনতামূলক স্টিকার ও মাস্ক বিতরণ করছে ত্রিশাল উপজেলার সবেচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রিশাল হেল্পলাইন’। বৃহস্পতিবার (৬ মে) ওই কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা। সেসময় তারা পথচারী, দোকানদার, যানবাহনে যাতায়াতকারী ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন। করোনা ভাইরাস এর ভয়াবহতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ কে অবহিতও করা হয়। ‘ত্রিশাল হেল্পলাইন’ এর এডমিন হামিদুর রহমান সুমন বলেন, ‘আমরা উপজেলার প্রত্যেকবিস্তারিত পড়ুন

ঈদকে সামনে রেখে কলারোয়ায় বোনাস-বকশিশের নামে নীরব চাঁদাবাজি!

ঈদকে সামনে রেখে বোনাস-বকশিশের নামে সাতক্ষীরার কলারোয়ায় নীরব চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইটভাট থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলার কৃষি অফিস, মৎস্য অফিস, সমাজসেবা অফিস, বিআরডিবি অফিস, একটি বাড়ী একটি খামার, মহিলা বিষয়ক অফিস, পিআইও অফিস, এলজিইডি অফিস, একাউন্টস অফিস, খাদ্যগুদাম, রেজিষ্ট্রি অফিস, ইউনিয়ন ভুমি অফিস, আনছার ভিডিপি অফিস, প্রাথমিক শিক্ষা অফিসার অফিস, জেলা পরিষদ সদস্যর অফিস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির অফিস, প্রাণীসম্পাদ অফিস, থানা পুলিশের কিছু সদস্যসহবিস্তারিত পড়ুন

নন-এমপিও শিক্ষক-কর্মচারীও পেতে পারেন বিশেষ অনুদান

বেতনভাতা না পেয়ে বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমনিতেই দুর্ভোগ আর দুর্দশার শেষ নেই। আর্থিক, পারিবারিক ও সামাজিক দৈন্যদশা তাদের সারা বছরজুড়ে। তার উপর মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধের কারণে সেই বিপর্যয় আরো ছেঁকে বসেছে তাদের। এমনই ১ লাখ ৫ হাজার নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে আবারো সরকার বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮বিস্তারিত পড়ুন

ধেয়ে আসছে কালবৈশাখী, নদীবন্দরে সতর্ক সংকেত

ঝড়ো গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী। তাই নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের আভাস থাকায় কোথাও দুই নম্বর, কোথাও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ মে) রাতে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া অন্যত্র ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী,বিস্তারিত পড়ুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, এটা পোস্ট কোভিড কমপ্লিকেশন বা করোনা পরবর্তী জটিলতা। বুধবার (৫ মে) সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠা-নামা করছে। এছাড়া অক্সিজেনের মাত্রাও কমেছে কিছুটা। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, এক বছর ধরে খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের নব গঠিত আহবায়ক কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিনো হয়েছে। ৫ মে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব হল রুমে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক এটিএন বাংলার ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান ও সদস্য সচিব যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ার ঝাপাঘাট ও সোনাবাড়ীয়াতে ফ্রেন্ডস হেল্প সেন্টারের উদ্যোগে সেমাই চিনি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়ার ঝাপাঘাট পশ্চিম পাড়া ও পার্শ্ববর্তী গ্রাম সোনাবাড়ীয়াতে ফ্রেন্ডস হেল্প সেন্টারের উদ্যোগে ৬৫ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডস হেল্প সেন্টারের সদস্যগণ বুধবার সন্ধ্যার পর দুস্থ গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদসামগ্রী পৌঁছে দেন। ঈদসামগ্রী বিতরণের সময় ফ্রেন্ডস হেল্প সেন্টারের সভাপতি আফছার আলী ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান হৃদয় সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন। এসময় সংস্থার সভাপতি আফছার আলী ‘কলারোয়া নিউজকে’ বলেন, দেখেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবনের নিরাপত্তার দাবিতে এক আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এক আওয়ামী লীগ নেতাকে কাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার কুশখালী গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে মোঃ গোলাম মোস্তফা বাবু জীবনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। আমি কুশখালী ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

যতদিন বেঁচে থাকবো এই জনপদের উন্নয়নে কাজ করে যাবো : এমপি রবি

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ মে) বেলা ১১টায় দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়েবিস্তারিত পড়ুন

করোনায় আরও প্রাণ নিল ৫০ জনের, নতুন শনাক্ত ১৭৪২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৮ জন। সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন ও তিনজন বাসায় মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৭বিস্তারিত পড়ুন