মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মানবিক কারণে
আশা করি সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন: ফখরুল

মানবিক কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বর্তমানে বেগম জিয়া করোনা পরবর্তী শারিরীক নানান জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে করোনায় মারা যাওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল এ নিয়ে কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘করোনা পরবর্তী জটিলতা হয়, সেই জটিলতা কিন্তু মাঝে মাঝে টার্ণবিস্তারিত পড়ুন
‘রেস্টুরেন্ট’ ও ‘ওয়াকওয়ে’ নির্মাণে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় সমালোচনার ঝড়

রেস্তোরাঁ ও রাস্তা (ওয়াকওয়ে) নির্মাণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে ফেলার প্রতিবাদ করে চলেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন এই সিদ্ধান্তের। পাশাপাশি অবিলম্বে গাছ কাটা বন্ধ করে উদ্যানটির পরিবেশ ফিরিয়ে আনতে আরও ১০ হাজার গাছ লাগানোর দাবি জানিয়েছেন কেউ কেউ। জানা গেছে, উদ্যানের শতাধিক গাছ কেটে নির্মাণ করা হচ্ছে সাতটি রেস্টুরেন্টসহ জনসাধারণের চলাচলের জন্য ‘ওয়াকওয়ে’। ইতোমধ্যে উদ্যানের ৩৮টি গাছ কাটা হয়েছে। বিভিন্নবিস্তারিত পড়ুন
ভারতে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম পর্যায়ে

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে প্রতিদিনই রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত এবং মারা যাচ্ছেন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯ শতাধিক মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৩বিস্তারিত পড়ুন
যশোরে প্রবীণ ফটো সাংবাদিক বিমল সরকারকে জেইউজের আর্থিক সহযোগিতা

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র প্রবীণ ফটো সাংবাদিক বিমল সরকারকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার শহরের শ্রীধর পুকুরপাড় এলাকার বাড়িতে গিয়ে জেইউজের নেতৃবৃন্দ ইউনিয়নের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন। নেতৃবৃন্দ তার শরীরের সর্বশেষ খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন
শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী সুন্নত শেখ আজও ধরাছোঁয়ার বাইরে

সাতক্ষীরার শ্যামনগরে একাধিক নাশকতা মামলার আসামি নব্য যুবলীগ কর্মী শেখ সুন্নত বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা, নারী নির্যাতন মামলা, শ্যামনগর প্রেসক্লাব ভাঙচুর মামলা, সাংবাদিক নির্যাতন, চিংড়ি ঘের দখল, সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। সুন্নত আলী শ্যামনগর সদরের সন্নিকটে নকিপুর মাজাট গ্রামের মৃত শেখ আব্দুল জলিল ওরফে সুন্দরী মিস্ত্রির ছেলে। জানা গেছে, অশিক্ষিত সুন্নত শেখের উত্থান চারদলীয় জোট সরকার আমলে। সংসারের অভাব অনটনের কারণে সুন্নত নব্বইয়ের দশকে ভারতে পাড়িবিস্তারিত পড়ুন
আশাশুনির খাজরার ডজন মামলার আসামী বোমারু রমজান গ্রেপ্তার

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বহুল আলোচিত বোমা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বোমারু রমজান আলী মোড়ল অবশেষে পুলিশের খাচায় বন্দি। বুধবার সন্ধ্যায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে এএসআই পূর্ননন্দ হরি ও নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত বোমা মামলার আসামী রমজান আলী মোড়লকে উপজেলার কুল্যা মোড় থেকে গ্রেপ্তার করে। উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সুন্দর আলী মোড়লের পুত্র রমজান আলী মোড়ল এলাকায় দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো ইডেন কলেজ ছাত্রদল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইডেন কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৬ মে) ২৩ রমজানে রাজধানী ঢাকার ইডেন কলেজের সামনে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন ফাইল দেখে মতামত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আবেদন-সংক্রান্ত ফাইল দেখে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। তিনি জানান, জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন-সংক্রান্ত ফাইলটি বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের ও বিচার বিভাগের সচিবের কাছে এসেছে। সেখান থেকে যথাযথ প্রক্রিয়া শেষে আবেদনটি তার কাছে আসবে। এরপর সেটি দেখে মতামত দেয়া হবে। আবেদনে হাতে আসলে কীবিস্তারিত পড়ুন
গলায় গামছা পেঁচানো প্রবাসীর মরদেহ ফ্লাইওভারে

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুভাষ চন্দ্র সূত্রধর (৩৬) নামে এক দুবাই প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) ভোর ৫টার দিকে খিলক্ষেত থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়। খিলক্ষেত থানা পুলিশ ভোরে খিলক্ষেত বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে ৩০০ ফিট রাস্তার ওভারব্রিজের ওপর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যাবিস্তারিত পড়ুন
খালেদার বিদেশ যাওয়ার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন খালেদার ছোট ভাই

খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (৫ মে) রাত ১১টার দিকে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে রাত সাড়ে ৮টার দিকে আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

