সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

যশোরের শার্শায় মাছের ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন!

যশোরের শার্শায় একটি মাছের ঘেরে বিষ দিয়ে ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতের মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। উপজেলার বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামে তৌহিদুর রহমান নামে এক ব্যক্তির মাছের ঘেরে বৃহস্পতিবার ভোর রাতে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। মৃত মাছ ওই এলাকার শত শত মানুষ পানিতে নেমে ধরে নিয়ে যাচ্ছে। আর মাছ চাষী মাথায় হাত দিয়ে বসে আছে ওই ঘেরের পাশে। উৎসুক জনতা ঘেরের পাড়ে দাঁড়িয়ে মরা মাছ ধরার দৃশ্য দেখছে। তৌহিদুর রহমান শার্শাবিস্তারিত পড়ুন

মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন। তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯২ আসনের নির্বাচনে ২১৩টি আসনে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গত বুধবার (৫বিস্তারিত পড়ুন

শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিজানুর রহমান

মণিরামপুর উপজেলার শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা ও যশোর আইন শৃংখলারক্ষা কমিটির সদস্য প্রভাষক মো. মিজানুর রহমান। গত ৪ মে-২০২১ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন। এ কমিটির আরো দু’জন সদস্য নির্বাচিত করা হয়। এরা হলেন- শিক্ষক প্রতিনিধি হিসাবে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মতিয়ার রহমান এবং অভিভাবক সদস্য হিসাবে মো. জাহিদুল হক।

দোষারোপের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ান: বিএনপি’কে কাদের

করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে আহ্বান জানান। বৃহস্পতিবার (৬ মে) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে দ্রুত সময়ে ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এক থেকে দুই কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে। এ ছাড়াবিস্তারিত পড়ুন

করোনাকালে জীবনের ঝুঁকি

‘বেঁচে থাকলে উৎসব পরেও করা যাবে’ : প্রধানমন্ত্রী

করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেঁচে থাকলে উৎসব পরেও করা যাবে। বৃহস্পতিবার (৬ মে) সকালে গণভবনে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নতুন ‘অবকাঠামো ও জলযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, নৌপথকে আরও কার্যকর করতে ২০২৫ সালের মধ্যে ১০ হাজার কিলোমিটার নদী ড্রেজিং করা হবে। প্রধানমন্ত্রী বলেন, নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নিয়ন্ত্রণে আমরা বিশেষবিস্তারিত পড়ুন

প্রিয় নবির বিশেষ আমলে কাটুক রোজার শেষ দশক

নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, দান-সাদকা ও ভালো কাজে কাটুক রোজাদারের রমজানের শেষ দশক। কেননা এ দশকেই রয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিশেষ কিছু আমলে অতিবাহিত করতেন রমজানে এ শেষ দশক। কী সেই বিশেষ আমল? আল্লাহর দেওয়া মাসগুলোর মধ্যে রমজান অতি মর্যাদার ও সম্মানের। এ মাসের রোজা, তারাবিহ ও লাইলাতুল কদর পেলেই বিগত জীবনের গোনাহ থেকে মুক্তি পাবে মুমিন। তাছাড়া এ মাসের শেষ দশকেবিস্তারিত পড়ুন

রিয়ালকে বিদায় করে ফাইনালে চেলসি

মাঠের খেলা কখনও পরিসংখ্যান বোঝে না- যা আরও একবার প্রমাণিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচে। একদিকে ইতিহাসের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মদ্রিদ, যারা কি-না তিন মৌসুম আগেও পাঁচ বছরে জিতেছে চারটি শিরোপা। অন্যদিকে মাত্র একবারের চ্যাম্পিয়ন চেলসি। এ ম্যাচে স্বাভাবিকভাবেই ফেবারিট ছিল স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের সাম্প্রতিক ফর্ম ও রিয়ালের ইনজুরিপ্রবণতা আশা বাঁচিয়ে রেখেছিল চেলসিরও। সেই আত্মবিশ্বাস থেকেই সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে রীতিমতো উড়িয়েই দিয়েছে থমাসবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত, ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের নিয়োগের নির্দেশ

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের অধিক শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে হাইকোর্ট বলেছে, আগামী সপ্তাহে ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তত দিন পর্যন্ত ৫৪ হাজারের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা স্থগিত থাকবে।বিস্তারিত পড়ুন

সুন্দরবনের আগুন অবশেষে নিভেছে

চারদিন পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিভেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। বুধবার (৫ মে) যেসব স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গত চারদিন থেকে সুন্দরবনের জ্বলতে থাকা আগুন এখন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে এমন দাবি সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের। এদিকে ঘটনাস্থলে থাকা বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বনের সেসব স্থানে ধোঁয়া উড়ছিল, এখন আরবিস্তারিত পড়ুন