সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

গাছের আম পাড়তে গিয়ে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক শর্ট লেগে সবুজ হোসেন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত মোসাদ্দেক আলী গাজীর পুত্র। থানা সূত্রেে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সবুজ হোসেন বাড়ির পাশের একটা আমগাছ থেকে আম পাড়তে গেলে তার ব্যবহৃত বাঁশের লগি বৈদ্যুতিক ১১ কেভি লাইনের তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গ্রামীণ জনপদে হাসছে অপরূপ আগুনলাল কৃষ্ণচূড়া!

তপ্ত গ্রীষ্মের বার্তা নিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া। সবুজ পাতার ফাঁকে উজ্জ্বল লাল রঙের কৃষ্ণচূড়ার অপূর্ব বাহারি দৃশ্য দেখে যে কোন পথিকের দৃষ্টি কাড়বে বৈকি! কবি এস এম খায়রুল বাশার কৃষ্ণচূড়া নিয়ে কবিতা লিখেছেন- কৃষ্ণচূড়া, লালে রাঙা আগুন ঝরা-প্রিয়ার খোপার ফুল। কৃষ্ণচূড়া, হাওয়ায় খেলা পাপড়ি দোলা-বঁধুর কানের দুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, গন্ধে উদাস হওয়ার মতো উড়ে/তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরী। কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্নে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্নে’ জাতীয়বিস্তারিত পড়ুন

শার্শায় লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা মামলায় ৬জনকে অভিযুক্ত করে চার্জশীট

যশোরের শার্শা উপজেলার নাভারণে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা প্ররোচণার ঘটনায় স্ত্রীসহ ছয়জনের নামে মামলার চার্জশীট দাখিল করেছে শার্শা থানার পুলিশ। নিহত মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম উপজেলার কাজীরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে। অভিযুক্ত আসামিরা হলো- নিহতের স্ত্রী মনিরা ইয়াসমিন, মনিরার মা আয়শা খাতুন, উপজেলার দক্ষিন বুরুজ বাগান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন, গাতীপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে সাইদুল ও হাতেম আলীর ছেলে আব্দুল হক এবং ঝিকরগাছা উপজেলা মাটশিয়া গ্রামের আব্দুসবিস্তারিত পড়ুন

ঈদ উপলক্ষে

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদান বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টার দিকে নেংগী মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনাঢ়ম্বর অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। উদ্বোধনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা দাবি, থানায় ডায়েরি

সাতক্ষীরা জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নামে 01754736571 ক্লোন করে বা অন্য কোন ফোন নম্বর থেকে মোবাইল কোর্ট করা হবে কথা বলে হয়রানি করছে মর্মে শোনা গেছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কোনরকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কোন বিকাশ নম্বর নাই কোন বিকাশ নম্বরে বা সরাসরি কোন ব্যাপারে কারো কথায় কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। এসকল প্রতারককে কোন কোন জনপ্রতিনিধি ও গ্রামবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে স্মারকলিপি প্রদান

যশোরের কেশবপুরের ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকার ভুক্তভোগী মানুষ মৎস্য ঘেরের কারণে সৃষ্ট জলাবদ্ধতার হাত থেকে রেহায় পেতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি সূত্রে জানা গেছে, পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকা সংলগ্ন কালুর বিল দিয়ে ওই এলাকার পানি নিষ্কাশিত হয়ে থাকে। বিলে ৫ বছর পূর্বে মৎস্য ঘের তৈরি করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত হতে না পেরে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ কারণে এলাকারবিস্তারিত পড়ুন

যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় আয়ূব হোসেন (৪৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহপুর বাজারে পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর থেকে মোটরসাইকেল যোগে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে সড়কের ধারে একটিবিস্তারিত পড়ুন

করোনায় আরও মৃত্যু ৪১ জনের , নতুন শনাক্ত ১৮২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১৯ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ জন এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

জীবনের ঝুঁকি নিয়ে ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করুন : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবন সবার আগে। বেঁচে থাকলে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করেন। বৃহস্পতিবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘নবসৃষ্ট অবকাঠামো ও জলযান’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সেবিস্তারিত পড়ুন

বরিশালে মানবতার বাজার আবার চালু হলো

করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের খাদ্যসহায়তা দেয়ার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বরিশালে ফের চালু হয়েছে ‘মানবতার বাজার’। বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অমৃত লাল দে কলেজ মাঠে এ বাজারের উদ্বোধন করা হয়। বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ৩০০ রিকশা শ্রমিককে খাদ্যসহায়তা দেয়া হয়। এসময় সেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিকবিস্তারিত পড়ুন