যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত


যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় আয়ূব হোসেন (৪৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি উপজেলার শাহপুর বাজারে পোল্ট্রি মুরগী ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এলাহী বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর থেকে মোটরসাইকেল যোগে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর বাজার মসজিদের পাশে সড়কের ধারে একটি গাছে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ভ্যানে করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুজহাত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌগাছা হাসপাতালে নিহতের ভাতিজা পল্লী চিকিৎসক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার চাচা আয়ূব হোসেন সকালে যশোরে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন। দুপুরের পরে বাড়ি থেকে চাচী ফোন দিয়ে আমাকে বলেন তোমার চাচা চৌগাছা হাসপাতালে, তুমি সেখানে যাও। এখানে এসে দেখছি চাচা মারা গেছেন।’
তিনি জানান, ‘আমার চাচা আয়ূব হোসেনের শাহপুর বাজারে একটি পোল্ট্রি মুরগীর দোকান রয়েছে।’
তিনি আরো বলেন’ ‘আমার পিতা শাহ সেকেন্দারও ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।’
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


