সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, একজনের ধর্ষণ মামলা: পুলিশ

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। শুক্রবারে (৭ মে) মধ্যরাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। এরপর তিনি ওই নারীর সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে তাকে বিয়েরবিস্তারিত পড়ুন

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসায় কিশোরী খুন, চাচাতো ভাই আটক

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসার সিঁড়ি থেকে বৃহস্পতিবার (৬ মে) ১১ বছর বয়সী এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেল শনাক্ত করে নিহতের চাচাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ। নিহত তানিশা ইসলাম তিশা ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলী ভুঞা বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসায় দাদির কাছে রেখে তার মা ও বোন পাশের বাড়ি যান। ঘণ্টা দেড়েক পরবিস্তারিত পড়ুন

মাস্ক নিয়ে সরকারের আট নির্দেশনা

করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরার বিষয়ে আটটি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ মে) সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। মাস্ক পরা নিয়ে সরকারের নির্দেশনা ১. কয়েকবিস্তারিত পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড হেরেও ফাইনালে, আর্সেনাল ড্র করেও বিদায়

হারের পরও স্বস্তির হাসি ম্যানচেস্টার ইউনাইটেডের। ওলে গানার শুলশারের যুগে যে প্রথমবারের মতো ফাইনালের দেখা পেল রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে রোমার মাঠে ৩-২ গোলে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তাদের। তবে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ঠিকই। সেমিফাইনালের প্রথম লেগে যে ৬-২ গোলে জিতে রাস্তাটা পরিষ্কারই করে রেখেছিল ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথ পাড়ি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ঘরের মাঠে ভিয়ারিয়ালেরবিস্তারিত পড়ুন

সাবেক সাংসদ হেফাজত নেতা শাহীনুর পাশা গ্রেফতার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী আন্দোলনের সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদধারী হেফাজতের কোনো নেতাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আবু মূসার কর্মসংস্থানে চায়ের দোকানের ব্যবস্থা করলো ‘মাসিক ভালো কাজ গ্রুপ’

সাতক্ষীরা জেলার সদর থানার বাসিন্দা আবু মুসা (২২) কর্মসংস্থানের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোন উপয়ান্তর পাচ্ছিলেন না। হটাৎ তার পরিবারে সদ্য ভূমিষ্ঠ হয় এক কন্যা সন্তান, পরবর্তীতে তিনি আরও টেনশানে পড়েন। বিষয় জানতে পারেন মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান। তার কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গ্যাস স্যালেন্ডার, গ্যাসের চুলা, কেটলি ও অন্যান্য উপকরণ আবু মুসার হাতে তুলে দিলেন। এসময় উপস্থিত ছিলেন মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন মিনিস্টার গ্রুপেরবিস্তারিত পড়ুন

ঈদ আসন্ন: মণিরামপুরে নন-এমপিওভুক্ত চার শতাধিক শিক্ষক-কর্মচারীর বোবাকান্না

যদি শিক্ষকতার পেশায় না এসে চা বিক্রেতা হতাম তাহলে অন্তত: ঈদে বউ বাচ্চাদের নতুন পোশাক কিনে দিতে পারতাম। গত ২১টি বছর শিক্ষকতা করে কিছুই দিতে পারেননি পরিবারের সদস্যদের। এমন আক্ষেপের কথা বললেন মণিরামপুর উপজেলার মহাদেবপুর জুনিয়র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া এমনই আক্ষেপের কথা জানিয়েছেন সিটি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মলয় কুমার রায়। তার বিদ্যালয়টি স্থাপিত ১৯৯১ সালে। কিন্তু আজও বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। তিনি বলেন, গত ২৫টি বছর শিক্ষকতাবিস্তারিত পড়ুন

আধুনিকতার ছোয়ায় কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি

‘ও কি গাড়িয়াল ভাই, কত রবো আমি পন্থের দিকে চাইয়ারে…’ -এমনি কত গান, কবিতা, ছন্দ, আছে গ্রামের এক সময়কার ঐতিহ্যবাহী বাহন ‘গরুর গাড়ি’ নিয়ে। কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় সাতক্ষীরার কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে একসময়ের বিলাসী বাহন সেই ‘গরুর গাড়ি’। বছর কয়েক আগেও গ্রাম বাংলার কৃষকেররা মাঠের ফসল ঘরে তোলার অন্যতম প্রধান বাহন ছিল গরু গাড়ি। আর কয়েক যুগ আগে গ্রামবাংলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান বাহন ছিলো গরু গাড়ি। বিয়েশাদি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অপরিপক্ক আম জব্দ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসদরের যুগিবাড়ী মোড় ৩২মন অপরিপক্ক হিম সাগর আম জব্দ করেছে। এ ঘটনায় আম ব্যবসায়ী আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে পৌরসদরের এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘নিরাপদ আম উৎপাদন ও বাজার জাতকরণের সরকারি নিয়মনীতি আছে। সেই অনুযায়ী আমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কলারোয়া খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। উপজেলার আলাইপুর গ্রামের আতিয়ার রহমানের ধান ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহের শুভসূচনা করা হয় বলে জানা গেছে। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকবিস্তারিত পড়ুন