সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসায় কিশোরী খুন, চাচাতো ভাই আটক

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসার সিঁড়ি থেকে বৃহস্পতিবার (৬ মে) ১১ বছর বয়সী এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেল শনাক্ত করে নিহতের চাচাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ।

নিহত তানিশা ইসলাম তিশা ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলী ভুঞা বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসায় দাদির কাছে রেখে তার মা ও বোন পাশের বাড়ি যান। ঘণ্টা দেড়েক পর বাড়িতে তিশাকে না পেয়ে মা ছাদের দিকে খুঁজতে যান। ছাদে যাওয়ার সময় সিঁড়িতেই মেয়ের গলাকাটা লাশ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা একজোড়া স্যান্ডেলের সূত্র ধরে তিশার চাচাতো ভাই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র নিশানকে আটক করা হয়।

ফেনী জেলা পুলিশ, পিবিআই ছাড়াও সিআইডির টিম ঘটনা পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করেছে। এ হত্যার রহস্য খুব দ্রুতই উদঘাটনের আশ্বাস দিয়েছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক