সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, একজনের ধর্ষণ মামলা: পুলিশ

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী এক নারী।

শুক্রবারে (৭ মে) মধ্যরাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। এরপর তিনি ওই নারীর সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে তাকে বিয়ের আশ্বাসে হাটহাজারীর ভাড়া বাসায় নিয়ে আসেন নোমান ফয়েজী। ওই বাসায় ফয়েজী তাকে একবছর রেখে ধর্ষণ করেছেন। এরপর চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেলেও তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন। ফয়েজীর প্রতারণা বুঝতে পেরে ভুক্তভোগী নারী শুক্রবার রাতে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

এদিকে বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে হেফাজতে নেতা নোমান ফয়েজীর একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের প্রমাণ পায় পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে।’ এছাড়া জাকারিয়া নোমান দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলেও দাবি পুলিশের।

নগরের ২ নম্বর গেটে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘তিনি (জাকারিয়া নোমান) বিবাহিত। কিন্তু তার কাছ থেকে পাওয়া মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, তার একাধিক নারীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। এছাড়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, একাধিক নারীর সঙ্গে তার বিবাহবর্হিভূত সম্পর্ক ছাড়াও বিবাহবর্হিভূত শারীরিক সম্পর্কও ছিল।

মোবাইলে ম্যাসেঞ্জারে একাধিক নারীর সঙ্গে ‘অনৈতিক’ কথোপথনের তথ্য আছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, বেশকিছু চ্যাটিং পেয়েছি, যাদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে। তদন্তের স্বার্থে আমরা সেগুলো এখন প্রকাশ করব না। ওই নারীদের সঙ্গে যে তার যোগাযোগ ছিল এবং অনৈতিক সম্পর্ক ছিল, সেগুলো এই চ্যাটিংয়ের মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি নিজেও আমাদের কাছে স্বীকার করেছেন। পরবর্তীতে তদন্তের মাধ্যমে আরও তথ্য আমরা বের করব এবং মামলার তদন্তের সঙ্গে এগুলো সংযুক্ত করব।

দেশজুড়ে তাণ্ডবের মাস্টারমাইন্ড জাকারিয়া নোমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশজুড়ে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার কমপক্ষে ১০ জন ‘মাস্টারমাইন্ড’ ছিল বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে জাকারিয়া নোমান ফয়েজী একজন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশে হেফাজত এই তাণ্ডব চালিয়েছে বলে দাবি পুলিশের।

এর আগে বুধবার (৫ মে) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার ফয়েজীকে তিন মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর