রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আবু মূসার কর্মসংস্থানে চায়ের দোকানের ব্যবস্থা করলো ‘মাসিক ভালো কাজ গ্রুপ’

সাতক্ষীরা জেলার সদর থানার বাসিন্দা আবু মুসা (২২) কর্মসংস্থানের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোন উপয়ান্তর পাচ্ছিলেন না। হটাৎ তার পরিবারে সদ্য ভূমিষ্ঠ হয় এক কন্যা সন্তান, পরবর্তীতে তিনি আরও টেনশানে পড়েন।

বিষয় জানতে পারেন মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান। তার কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গ্যাস স্যালেন্ডার, গ্যাসের চুলা, কেটলি ও অন্যান্য উপকরণ আবু মুসার হাতে তুলে দিলেন।

এসময় উপস্থিত ছিলেন মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন মিনিস্টার গ্রুপের ডিএম, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান), গ্রুপের মডারেটর ও সাংবাদিক ইকবাল হোসেন, হাবির আহমেদ, মডারেটর আব্দুর রউফ, মডারেটর রিপন সরদার, জাহাঙ্গীর হোসেন, আল মামুন ইসলাম, তরিকুল প্রমুখ।

হাসান বলেন, আমরা যুবসমাজকে সাথে নিয়ে মাসিক ভালো কাজের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, সমাজের অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি যাতে যুবসমাজ লেখাপড়ার মাধ্যমে তাদের ভালো ক্যারিয়ার গঠন করতে পারে ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পারি। খেলাধুলা হ্যা বলি মাদককে না বলি এই শ্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দেশ ব্যাপী মানব সেবার উদ্যোগ নিয়ে প্রথমে খুলনা বিভাগে কার্যক্রম ‘সকলেই আমরা সকলের তরে’ এই শ্লোগান নিয়ে ১লা ডিসেম্বর ২০২০ইং মাসিক ভালো কাজের ফেসবুক পেজ ও গ্রুপ চালু করা হয়। পরবর্তীতে ৫ই ডিসেম্বর ২০২০ইং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাসিক ভালো কাজ” এর এডমিন মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, জনতার মিছিল পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক হাসানুর রহমান হাসান এর সার্বিক পরিচালনায় মাসিক ভালো কাজ গ্রুপ ও পেজ এগিয়ে চলছে। সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন মাসিক ভালো কাজ গ্রুপের প্রধান উপদেষ্টা মন্ডালীর সভাপতি ও তুফান কোম্পানি লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা, উপদেষ্টা হিসাবে আছেন সাতক্ষীরা প্রেস ডট কমের সম্পাদক গাজী আশরাফ, মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করছেন জনতার মিছিল পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মডারেটর হিসাবে গ্রুপের এক্টিভ আছেন একঝাঁক তরুণ সমাজ সেবক।

মাসিক ভালো কাজ এর ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত থেকে সহযোগিতা করায় উপদেষ্টা, এডমিন ও মডারেটর & শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ