মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সন্ধ্যার মধ্যেই জানা যেতে পারে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়া সংক্রান্ত জটিলতা কাটতে যাচ্ছে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার মধ্যেই। সিঙ্গাপুর হয়ে লন্ডনে যেতে পারেন তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে এই প্রক্রিয়া। এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার (০৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে ৪২ ঘণ্টা। এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরইবিস্তারিত পড়ুন
অনুমতি পেলে খালেদা জিয়ার সঙ্গে বিদেশ যেতে পারেন যারা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ নেয়া সংক্রান্ত জটিলতা এখনও কাটেনি। এ নিয়ে হয়তো সিদ্ধান্ত হতে পারে আজ। অনুমতি পেলেও প্রস্তুতি নিতে লাগতে পারে আরও দুই থেকে তিন দিন। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে যদি খালেদা জিয়া বিদেশে যাওয়ার অনুমতি পান তাহলে তার সঙ্গী হচ্ছেন কারা। এ নিয়ে দেশের একটি জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, খালেদা জিয়াকে নিয়ে লন্ডনবিস্তারিত পড়ুন
অনুমতি মিললে খালেদার বিদেশে নেয়ার প্রক্রিয়া দুই-তিনদিনে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ নেয়া সংক্রান্ত জটিলতা কাটতে পারে আজ। অনুমতি মিললে বিদেশে নেয়ার সব প্রক্রিয়া শেষ করতে আরও দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলে আভাস দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন-লন্ডনকে অগ্রাধিকার দিয়ে আরও দুটি দেশের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সরকারের অনুমোদনের পরই এই প্রক্রিয়া শুরু হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার (৫ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে ৪২বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল : চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। শুক্রবার (৭ মে) তিনি জানান, খালেদা জিয়াকে অক্সিজেন, এন্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে। গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হলেও, কোভিড-১৯-এর কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসকরা। এরপর ১৫ এপ্রিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হলেও বেশ কয়েকটি পরীক্ষা করার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমবারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঘের থেকে যুবক ও হাসপাতাল থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে মাছের ঘের থেকে যুবকের হাত পা বাঁধা এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, শুক্রবার সকালে সাতক্ষীরা শহরতলীর বকচরা গ্রামের একটি ঘের থেকে হাত পা বাঁধা অবস্থায় আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বকচরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা:বিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটি খুলনাতে এন্ট্রেপ্রেনিওরশীপ সেন্টারের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে এন্ট্রেপ্রেনিওরশীপ সেন্টার ‘NUBTK EC’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ওওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুবৃহস্পতিবার (৬ মে) এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাউন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর ইরোসমাস প্লাস কর্মসূচির অধীনে নর্দানইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা সহ খুলনাঞ্চলের ছয়টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জার্মানির Leipzig University ওবিস্তারিত পড়ুন
আজ জুমাতুল বিদা

আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। ১৪৪২ হিজরির শেষ জুম্মাবার আজ। জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন। আজ নামাজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আবাসিক হোটেলে ১৪০ জন ভারত ফেরত কোয়ারেন্টাইনে

বেনাপোল দিয়ে বাংলাদেশে আসা বাংলাদেশী পার্সপোর্ট যাত্রীদের ১৪০জনকে সাতক্ষীরার ৩টি হোটেলে কোয়ারেন্টাইন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল থেকে সাতক্ষীরায় আনা হয়। শহরের আল কাসেম ইন্টারন্যাশনাল, টাইগার প্লাস ও উত্তরা আবাসিক হোটেলে তাদেরকে রাখা হয়েছে। জেলায় মোট ৪০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হবে এমনটি জানিয়েছেন জেলা প্রশাসন। কোয়ারেন্টাইনে থাকা যাত্রী এমডি রাশেদ জানান, তারা বাবা গোলাম কুদ্দুস ও মা ডলি বেগমকে নিয়ে ঢাকায় থাকেন। বাবার দুটি কিডনিই নষ্ট ও মায়ের লান্স সমস্যা।বিস্তারিত পড়ুন
সুনামগঞ্জের ধর্মপাশায় গাছে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বাসার পাশে আম গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর কবীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশন শিক্ষার্থী। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ঈদ উপহারের টাকা তুলতে গিয়ে জানলেন এসএমএস ভুয়া

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ৫০০ টাকার ঈদ উপহার ঘোষণা করে সরকার। মোবাইলে মেসেজের মাধ্যমে এ টাকা পৌঁছে দেয়ার কথা জানানো হয়। তবে এরইমধ্যে এ নিয়ে শুরু হয়েছে নানা প্রতারণা। নওগাঁর অনেক দরিদ্র মানুষের কাছে ভুয়া এসএমএস পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, দুটি মোবাইল নম্বর থেকে তাদের এসএমএস পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (০৬ মে) নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামের অনেকেইবিস্তারিত পড়ুন

