বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল : চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক।

শুক্রবার (৭ মে) তিনি জানান, খালেদা জিয়াকে অক্সিজেন, এন্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হলেও, কোভিড-১৯-এর কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসকরা। এরপর ১৫ এপ্রিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হলেও বেশ কয়েকটি পরীক্ষা করার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

প্রথমবার পজিটিভ হওয়ার ১৪ দিনের মাথায় ২৪ এপ্রিল আবারও করোনা টেস্ট করানো হলে কোভিড পজিটিভই থাকে বেগম জিয়ার। এর তিন দিন পর অর্থাৎ ২৭ এপ্রিল আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে নেয়া হয় একই হাসপাতাল এভারকেয়ারে।

চিকিৎসকদের পরামর্শে সেখানেই নন-কোভিড ইউনিটে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এরপর গত ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়া হয় তাকে। সেদিন থেকেই তিনি সিসিইউতেই আছেন।

এদিকে, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে করা আবেদন এখনও কোন সিদ্ধান্ত আসেনি। বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টার দিকে আইনমন্ত্রীর বাসা রাজধানীর বনানীতে ফাইল নিয়ে যাওয়ার সময় আইন সচিব গোলাম সারওয়ার বলেছিলেন, চিকিৎসার জন্য কোন দেশে নিতে আবেদন করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা নেই।

এর আগে, দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, ‘সরকার এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। প্রধানমন্ত্রীও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তার সাজা স্থগিত করে তাকে মুক্ত করে দিয়েছেন। সেটা কিন্তু মানবিক দিক থেকে দেখা হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়াকে ৪০১ ধারা মোতাবেক দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে। ফলে ওই ধারার কাজ সম্পন্ন হয়ে গেছে। এটা নির্বাহী আদেশে হয়েছে। ফলে এখন আদালতের কিছু করার নেই। এখন দেখতে হবে ৪০১ ধারা শিথিল করার কোনো সুযোগ আছে কি না।’
সূত্র: সময়নিউজ

একই রকম সংবাদ সমূহ

জ্বালানিসংকট মোকাবিলায় আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়নবিস্তারিত পড়ুন

৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
  • নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন
  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম
  • রাজধানীর পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
  • জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর