মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘের থেকে যুবক ও হাসপাতাল থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে মাছের ঘের থেকে যুবকের হাত পা বাঁধা এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, শুক্রবার সকালে সাতক্ষীরা শহরতলীর বকচরা গ্রামের একটি ঘের থেকে হাত পা বাঁধা অবস্থায় আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বকচরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ জানান, ‘শুক্রবার ভোরে উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মোহাম্মদ আলী নামের (৭১) এক কৃষকের মরদেহ হাসপাতালের গ্রীলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি বুধবার প্রসাবের জ্বালা যন্ত্রণা নিয়ে সেখানে ভর্তি হন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’ দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ বয়োবৃদ্ধ ব্যাক্তির কীভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব।

পুলিশ জানায়, উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক