রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী সুন্নত শেখ আজও ধরাছোঁয়ার বাইরে

সাতক্ষীরার শ্যামনগরে একাধিক নাশকতা মামলার আসামি নব্য যুবলীগ কর্মী শেখ সুন্নত বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা, নারী নির্যাতন মামলা, শ্যামনগর প্রেসক্লাব ভাঙচুর মামলা, সাংবাদিক নির্যাতন, চিংড়ি ঘের দখল, সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

সুন্নত আলী শ্যামনগর সদরের সন্নিকটে নকিপুর মাজাট গ্রামের মৃত শেখ আব্দুল জলিল ওরফে সুন্দরী মিস্ত্রির ছেলে।

জানা গেছে, অশিক্ষিত সুন্নত শেখের উত্থান চারদলীয় জোট সরকার আমলে। সংসারের অভাব অনটনের কারণে সুন্নত নব্বইয়ের দশকে ভারতে পাড়ি জমায়। এক পর্যায়ে দ্বিতীয় মেয়াদে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে সে আবার শ্যামনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। শ্যামনগরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নিক্সন খানের ক্যাডার হিসেবে সুন্নত ব্যবহৃত হতো। বর্তমানে তার গুরু নিক্সন খান ভোল পাল্টে আওয়ামীলীগ সেজে সাতক্ষীরা সদর হাসপাতালে ক্যান্টিনের দায়ীত্বে নিয়োজিত আছেন। এই নিক্সন চৌধুরীর পরামর্শে সুন্নত যুবলীগে অনুপ্রবেশ করে।

যুবলীগ নেতা হারুনার রশীদ জানান, সুন্নত একজন ভারতীয় নাগরিক। দীর্ঘদিন সে ভারতে বসবাস করত। লোকের মুখে শুনেছি সে নাকি পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ডাকাতি করত। বর্তমানে তার নামে সাতক্ষীরার আদালতে এবং শ্যামনগর থানায় প্রায় দুই ডজন মামলা চলমান রয়েছে।

নুরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার সাইফুল্লাহ জানান, সন্ত্রাসী সুন্নত শেখের নামে একাধিক নাশকতা মামলা, নারী নির্যাতন মামলা,শ্যামনগর প্রেসক্লাব ভাঙচুর মামলা, সাংবাদিক নির্যাতন, চিংড়ি ঘের দখল, সংখ্যালঘুদের উপর নির্যাতন সব মিলিয়ে ১৮ টি মামলা চলমান রয়েছে। এত বড় সন্ত্রাসী একের পর এক অপকর্ম চালিয়ে গেলেও সবসময় রয়েছে ধরাছোঁয়ার
বাইরে। তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রনালয়, পুলিশ মহা-পরিদর্শকসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজিব খান জানান, বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেটবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল