মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

প্রসূতির প্রাণ বাঁচাতে পুলিশের এসআই রক্ত দিলেন

সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি রুনার জীবন বাঁচাতে রক্ত দেয়া জরুরি বলে জানান চিকিৎসক। কিন্তু তার ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন তার স্বজনরা। কোথায় যাবেন, কী করবেন ভেবে পাচ্ছিলেন না। এ সময় যেন দেবদূতের মত এসে হাজির হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম। তার দেয়া রক্তে প্রাণ বাঁচল প্রসূতির। শনিবার (১ মে) পাবনার ঈশ্বরদী উপজেলার শোভন ক্লিনিকে ঘটে এ ঘটনা। এসআই আতিকুল স্থানীয় রূপপুরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার সম্রাট হোসেন (৩৫) নামে এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সবুজ নামে তারই এক বন্ধুর বিরুদ্ধে। নিহত সম্রাট উপজেলার চুটলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার (১ মে) রাতে গ্রামের দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সবুজ আর সম্রাটের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সবুজ সম্রাটকে এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু হিসেবে পরিচিত) চালানো শিখিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সম্রাট রাজধানীর কোনো একটিবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে চলছে ভোট গণনা: এগিয়ে মমতার দল, পিছিয়ে মমতা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯২ আসনে ২মে রবিবার চলছে ভোট গণনা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রামে গণনায় পিছিয়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। সেখানে এগিয়ে আছেন মমতারই সাবেক শিষ্য শুভেন্দু অধিকারী। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তৃণমূলের আসন হতে যাচ্ছে ১৭১ এবং বিজেপির জয় পাবে ১০৬ আসনে। এদিকে, এবিপি আনন্দ জানিয়েছে, তৃণমূল জয় পাচ্ছে ১৯১ আসনে এবং বিজেপি ৯৬ আসনে। জয় পেতেবিস্তারিত পড়ুন

কেশবপুরে মহান মে দিবস পালিত

যশোরের কেশবপুরে মহান মে দিবস পালন উপলক্ষে ১ মে বিকালে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন নান্দনিক পৌরসভার জননন্দিত মেয়র রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২২৭ এর শ্রমিকনেতা আসিফ, উপজেলা জাতীয় শ্রমিক লীগনেতা সরদার মুনছুর আলী, যশোর জেলা জাতীয় যুব শ্রমিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মে’ দিবসে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহান ‘মে’ দিবসে কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় মহান মে দিবস। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে বিকেলে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ‍্যুৎ বন্ধের গল্প ও পেছনের গল্প

সাতক্ষীরার কলারোয়ায় চলতি সময়ে প্রচন্ড গরম আর তাপদাহে অতিষ্ঠ গোটা জনজীবন ও প্রানিকূল। তার উপর চলমান পবিত্র রমজান মাস। এরই মাঝে সময়ে অসময়ে চলে যাচ্ছে বিদ্যুত। গরমের অতিষ্ঠতা তীব্রতর হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সকলে। কিন্তু বিদ্যুতের এই লুকোচুরি খেলা কেন? এর পেছনের কারণ-ই বা কী? সেই কারণ আর পিছনের গল্প জানালেন সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির কলারোয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. নুরুল ইসলাম। ফেসবুকে তেমনি এক গল্প আকারে স্ট্যাটাসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১ মে) দিনব্যাপী কৃষকের মুখে হাসি ফোটাতে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷ জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এক কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। শামিমুজ্জামান টিপুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকটবিস্তারিত পড়ুন

সীমান্ত বন্ধের নির্দেশনাতেও কলারোয়ায় চোরাচালানে চলছে মানুষের এপার-ওপার

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সাবধানতা অবলম্বন করে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। সংক্রমিতদের মধ্যে নতুন উপসর্গ ও ধরণ দেখা যাওয়ায় এখন টালমাটাল সেখানেও। এমনই পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য ভারতের সাথে সীমান্ত চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র ভারতে অবস্থানরত ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থায় দেশে আসার সুযোগ রেখে বেনাপোলসহ দু’টি স্থল বন্দরে চলাচল সুযোগ রয়েছে। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বসতবাড়িতে জীবন্ত গাঁজা গাছ! আটক ১

সাতক্ষীরার কলারোয়ায় এক বসত বাড়ির আঙিনা থেকে জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খাসপুর গ্রামের আবু তালেব সরদারের বসত বাড়ির আঙ্গিনা হতে ৬ ফুট উচ্চতার ওই গাঁজাটি উদ্ধার করা হয়। সেসময় বাড়ির কর্তা আবু তালেবকে পুলিশ আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে গাজা চাষী আবু তালেবকে আটক ও গাঁজা গাছ জব্দ করা হয়। এইবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ইয়ার আলী মেম্বারের গরুর খাটালে অগ্নিকান্ড

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ইউপি সদস্য ইয়ার আলীর গরুর খাটালে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ইউনিয়নের গাড়াখালী গ্রামে ইউপি সদস্যর গরুর খাটালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে মেম্বর ইয়ার আলী জানান, ‘আমি ওই সময় ইউনিয়ন পরিষদে ছিলাম। দুপুরের দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।’ তিনি আরো জানান, ‘ঘাটালে পানির মেশিন, আসবাবপত্র ও ঘরেরবিস্তারিত পড়ুন