মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ব্রণের দাগ দূর ও চুল পড়া বন্ধ করতে আমলকী

আমলকী একটি অতিপরিচিত এক বস্তু। এটি জাদুকরী গুণাগুণ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা দূর করে সহজেই। আসুন জেনে নেওয়া যাক রূপচর্চায় ভেষজ গুণসম্পন্ন আমলকী ব্যবহারের কিছু টিপস- ব্রণের দাগ দূর করতে: প্রাকৃতিক উপায়ে ব্রণের দাগ দূর করতে সহায়তা করে আমলকী। আমলকীর রস মুখে মেখে ৩০ মিনিট পর ধুয়ে নিতে হবে ঊষ্ণ পানিতে। অনুভূতিপ্রবণ ত্বক হলে আমলকীর রসের সঙ্গে মিশিয়ে নিন সামান্য পানি। ভালো ফলের জন্য ব্যবহার করতে হবে নিয়মিত। মুক্তি মিলবেবিস্তারিত পড়ুন
সিলেটে ট্রাক- সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃতবিস্তারিত পড়ুন
কলারোয়ার বাগুড়ি-বেলতলা আমের হাট পরিদর্শনে ইউএনও, কৃষি অফিসার

কলারোয়ার বাগুড়ি-বেলতলার আমের হাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রোববার সকাল ১০টার দিক বাগুড়ি-বেলতলার হাট পরিদর্শন করেন কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন-বাগুড়ি-বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ইউপি সদস্য নাসির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপ-সহকারী কৃষি অফিসারন একেএম মামুনুর রশিদ, মৃনাল কান্তি সরকার, গোলাম রসুল, এএসআই নুরুজ্জামান, আম ব্যবসায়ী শরিফুল ইসলাম, এসআরবিস্তারিত পড়ুন
তালায় সাংবাদিকপুত্রের স্কলারশিপ নিয়ে ভারতের বিশ্ববিদ্যালয়ে চান্স

সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান ফয়সাল হোসেন লিমন স্কলারশিপ নিয়ে ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন ফয়সাল হোসেন লিমনের পিতা সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন। তালা উপজেলার খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক এস.এম লিয়াকত হোসেন ও উত্তর শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী বেগম এর একমাত্র পুত্র ফয়সাল হোসেন লিমন Got Admission to Mechanical Engineering with a full Scholarship at Maulana Abdul Kalamবিস্তারিত পড়ুন
কলারোয়ার সাত মসজিদে “সততা সংঘের” ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৭টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সততা সংঘ”। রোববার (০২ মে) বিকালে সততা সংঘের প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী রায়হান আল বাশারের অর্থায়ন ও দিকনির্দেশনায় সংগঠনের আহবায়ক ফারহান আল ফারুক হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারে সংগঠনটির প্রধান কার্যালয় থেকে মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক সাংবাদিক ফারুক হোসেন (রাজ), আহবায়ক নামজুল হোসেন (সবুজ), হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, হাফেজ মাওলানা নজরুল ইসলামবিস্তারিত পড়ুন
ফের রাজ্যে তৃণমূল
শেষমেশ মমতার মুখেই হাসি, নন্দীগ্রামে জিতলেন

ভোট গণনার প্রথমে পিছিয়ে থেকে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটল। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারীকে পরাজিত করলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ১২০০ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। এবারের নির্বাচনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা লড়াই করেছিলেন নন্দীগ্রাম থেকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দলের এই নেত্রী ১০ বছর ধরে রাজ্যের ক্ষমতা ধরে রেখেছেন। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। তার পর লাগাতার মমতা ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরবিস্তারিত পড়ুন
বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানির অভিযোগে ৪ দালাল আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অসহায় পাসপোর্ট যাত্রীদের জিম্মী করে হয়রানির অভিযোগে শ্রমিক নেতা-কর্মী পরিচয়দানকারী ৪ দালালকে আটক করা হয়েছে । শনিবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের আটক করে। আটককৃতরা হলেন, বেনাপোল চেকপোস্ট ট্যাক্সি ষ্টান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকার চালক রহিম, আব্দুল গফ্ফার ও তাদের আর এক সহযোগী। শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথীবিস্তারিত পড়ুন
শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল বন্দরে আমদানিকৃত মাছভর্তি ভারতীয় ট্রাক আটক

শুল্কফাঁকির অভিযোগে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত সামুদ্রিক মাছ ভর্তী একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস সদস্যরা। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস কতৃপক্ষ। শুক্রবার দিবাগত গভীর রাতে বেনাপোল বন্দরের টিটিবি মাঠ থেকে ট্রাকটি আটক করা হয়। অবৈধ ভাবে আমদানিকৃত সামুদ্রিক মাছের আমদানি কারক যশোরের ফাইম এন্টারপ্রাইজ এবং পণ্য খালাসকারী সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের সানমুন এন্টারপ্রাইজ। কাস্টমস সুত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় ভারত থেকে ডব্লিউ-বি ২৫ই-৪৮১৪ নাম্বারেরবিস্তারিত পড়ুন
পোলার্ড-ঝড়ে রান পাহাড় টপকাল মুম্বাই

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ, বর্ণনাতীত- সব বিশেষণই যেন আজ কম পড়বে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে এমনই কীর্তি গড়েছেন তিনি, নিজ দলকে এনে দিয়েছেন কল্পনাতীত এক জয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই সুপার কিংস। টানা পাঁচ ম্যাচ জেতা দলটি তখনই পেতে শুরু করেছিল ষষ্ঠ জয়ের সুবাস। মুম্বাই ইনিংসের শুরুটাও ছিল তাদেরই পক্ষে। কিন্তু এরপরই যেন দিল্লিতেবিস্তারিত পড়ুন
ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে আটক ১

২০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দানাইশ কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আতাউল করিম (৩৪)। তিনি কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সূত্রে পাওয়া খবরে চন্দানাইশ এলাকায়বিস্তারিত পড়ুন

