বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বাগুড়ি-বেলতলা আমের হাট পরিদর্শনে ইউএনও, কৃষি অফিসার

কলারোয়ার বাগুড়ি-বেলতলার আমের হাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

রোববার সকাল ১০টার দিক বাগুড়ি-বেলতলার হাট পরিদর্শন করেন কর্মকর্তারা।

করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন-বাগুড়ি-বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ইউপি সদস্য নাসির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপ-সহকারী কৃষি অফিসারন একেএম মামুনুর রশিদ, মৃনাল কান্তি সরকার, গোলাম রসুল, এএসআই নুরুজ্জামান, আম ব্যবসায়ী শরিফুল ইসলাম, এসআর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার আম ব্যবসয়ী ও ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য-এখানকার ব্যবসায়ীরা সরকারি আদেশ মেনে ও স্বাস্থ্যবিধি মেনে সঠিক সময়ে আম বাজারজাত করছেন। বর্তমানে গোবিন্দভোগ আম ভাঙা শুরু হয়েছে। বাজারে এই আমের প্রতি মণ যাচ্ছে-১৮০০শ থেকে ২০০০ হাজার টাকায়। স্বাস্থ্যবিধি মেনে এই হাটে চাষীরা নিয্য মূল্যে আম বিক্রয় করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বাইরে থেকে যারা আম কিনতে আসবেন, তাদেরকে কমপক্ষে তিন দিন কোয়ারিন্টিনে থাকতে হবে। এছাড়া আম চাষিদের সুবিধার্থে ২১মে হিমসাগর, ২৭মে ল্যাংড়া, ৪জুন আম্রপালি ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান, এবছর এখনো কলারোয়ায় ঝড়-বৃষ্টি হয়নি। তাপদাহে আম কিছুদিন আগে থেকে পরিপক্ক হয়েছে। তাই ভাঙার দিন ও তারিখও এগিয়ে আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা