সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ১০৫ জন

পুলিশের ১০৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাতজন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীতে গোসলে নেমে ফাইয়াজ আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) দুপুরে দারোয়ানি টেক্সটাইল মিলস সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সে ডুবে মারা যায়। ফাইয়াজ দারোয়ানি গ্রামের মহসিন আলীর ছেলে। সে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে ফাইয়াজ। এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে খোঁজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধারবিস্তারিত পড়ুন

জয়ের পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বের হলেন মমতা

ভোটে জয়ী হয়ে হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার শুরুতে নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটলো। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে পরাজিত করলেন তিনি। আর ভোটে জয়ী হওয়ার পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো। রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়। ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে তৃণমূলের ধারের কাছেও নেই বিজেপি

শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটল। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে পরাজিত করলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ১২০১ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২ টি আসনে। এ খবর লেখা পর্যন্ত মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১২ টি, বিজেপি পেয়েছে ৭২ টি, সংযুক্ত বামমোর্চা ১টি ও অন্যান্যরা পেয়েছে দুইটি করে আসন।বিস্তারিত পড়ুন

বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের মাঝে ইফতার বিতরণ

বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীদের হাতে ইফতার তুলে দিল শার্শা উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা পেট্টাপোল থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছালে বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। রবিবার (২ মে) বেলা ১২ টার সময় থেকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে কোয়ারেন্টাইনের যাওয়া ১৫০ জন যাত্রীর মাঝে ইফতার ও স্বাস্থ্যসুরক্ষাবিস্তারিত পড়ুন

প্রযুক্তির ছোঁয়ায় কলারোয়ায় এখন দেখা মেলে না খাতা কলমে লেখা চিঠি!

হাতে কলম আর সাদা কাগজে লেখা পত্রগুলো আজ উন্নত প্রযুক্তির ছোঁয়ায় এবং কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। এর ব্যতিক্রম নয় কলারোয়া অঞ্চলগুলোতেও। আসলে এটাই বাস্তব, এই সময়টাই যে কবিতা, চিঠি, আবেদন কিংবা পত্রিকা অফিসে সংবাদ পাঠানোর জন্য এখন আর কাগজ-কলম নয়। এর ব্যবহারটা এখন কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট, এসএমএস, ই-মেইলসহ বিভিন্ন প্রযুক্তিতে আদান-প্রদান চলছে। অবশ্য চিঠি লেখার সময়ই বা কোথায়? মুঠোফোন, ইন্টারনেট, চ্যাট, ই-মেইল, এসএমএস এবং ফেসবুকের গতির ধাক্কায় কাগজ-কলমে হাতে এখনবিস্তারিত পড়ুন

কলারোয়ার গ্রামাঞ্চলের পাকা সড়কগুলো ধানের খড়কুটোর দখলে!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামীণ পাকা সড়ক গুলোতে দখল শুরু হয়েছে ধানের খড়কুটো, গৃহবধু আর কৃষক-কৃষাণীর। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ঘুরে দেখা গেছে, ধান কেটে ঝাড়ার পর যে খড়কুটো হয় সেগুলো পাকা রাস্তায় দিয়ে চিটা উড়ানোর কাজ করছেন গ্রামের গৃহবধূরা আর কৃষক-কৃষাণীরা। তাছাড়া বিভিন্ন স্থানে ধান ও বিচুলী পল শুকানো হচ্ছে প্রায় রাস্তাজুড়ে ও ব্রিজ-কালভার্টের উপর। এতে করে ঘটছে বা ঘটার সম্ভাবনা তৈরী হচ্ছে দুর্ঘটনা। বিপাকে আর ভোগান্তিতে পড়েছেনবিস্তারিত পড়ুন

‘চিরচেনা মুস্তাফিজ কে দেখল আইপিএল’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ চমৎকার পারফরমেন্স করেছেন ব্যাটসম্যান জস বাটলার এবং মোস্তাফিজুর রহমান। আইপিএলে আজ ব্যক্তিগত প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন জস বাটলার। অন্যদিকে বল হাতে আগুন ঝরিয়েছেন মোস্তাফিজুর রহমান। এই দুইজনের দুর্দান্ত পারফরম্যান্সে আজ সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬৫ রানে হারিয়েছে রাজস্থান রয়েলস। হায়দ্রাবাদের বিপক্ষে আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ বলে ১০ চার ও ৫ ছয়ে শতক হাঁকান জস বাটলার। নামের পাশে মোটেও সুবিচার করতে পারছিলেন না কাটার মাস্টারবিস্তারিত পড়ুন

আবহাওয়ার পূর্বাভাস

গরম মে মাসেও, ঝড়-বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি

গেলো এপ্রিল মাসজুড়ে ছিলো প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এমনই অবস্থা থাকতে পারে মে মাসেও। তবে মাঝেমধ্যে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, দেখা দিতে পারে বৃষ্টিও; এতে ক্ষণিক স্বস্তি আনবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বছরের প্রথম চার মাসে স্বাভাবিকভাবে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, এবার তার চেয়ে ৯১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ কারণে গত মার্চ ও এপ্রিল মাসজুড়ে তপ্ত গরমে নাভিশ্বাস অবস্থা হয়েছে। এপ্রিলের শেষ দিকে অবশ্য কালবৈশাখীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়ীতে কৃষক লীগের ধানকাটা কর্মসূচি

দেশব্যাপী ‘ধানকাটা উৎসব-২০২১’ এর অংশ হিসেবে কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। রবিবার (০২ মে) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় (কৌচুয়ার বিল) কৃষক শেখ জাহাাঙ্গীরের ধান কেটে দেয় কৃষক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। ধানকাটা কর্মসূচিতে অংশ নেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, উদীচী- সাতক্ষীরার সভাপতিবিস্তারিত পড়ুন