জয়ের পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বের হলেন মমতা


ভোটে জয়ী হয়ে হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট গণনার শুরুতে নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটলো। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে পরাজিত করলেন তিনি। আর ভোটে জয়ী হওয়ার পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো।
রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়। ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২ আসনে। বাকি দুটি আসনে ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২১২টি, বিজেপি ৭৭টি, সংযুক্ত বাম মোর্চা একটি ও অন্যান্যরা দুটি আসনে জয়ের পথে রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিরবিস্তারিত পড়ুন


