মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কালিগঞ্জের জগদিশকাটি বাঁশের সাঁকোর বেহাল দশা, চলাচলে ঝুঁকি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের জগদিশকাটি জনসাধারণের চলাচল ও পারাপারের জন্য বাঁশের সাঁকোটির বেহাল দশায রূপ নিয়েছে। ফলে চলাচলে ব্যাপক ঝুঁকি পোহাতে হচ্ছে। সংষ্কারের অতি জরুরী বলে ভুক্তভোগিদের অভিমত। জানা গেছে, ইউনিয়নের কয়েকটি গ্রামের জন সাধারণ ও চিংড়ী ঘের পরিচালনার কাজে ব্যাবহার হয়ে থাকে সাঁকোটি। বর্তমান সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার বাসিন্দা, পথচারী ও চিংড়ী ঘের মালিকরা পড়েছেন বিপাকে। জরুরি প্রয়োজনে ঝুকি পূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে ইতোমধ্যে দুর্ঘটনারবিস্তারিত পড়ুন
বাগেরহাট রেঞ্জের সুন্দরবনে আগুন

সুন্দরবনের পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কেন আগুন ধরেছে এবং কী পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে, তা জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন। তিনি বলেন, দুপুর ১টার দিকে দাসের বারানি এলাকায় অগ্নিকাণ্ডেরবিস্তারিত পড়ুন
আরেকটি ‘বদর যুদ্ধের’ ডাক দিয়েছিলো হেফাজত: ডিবি

হেফাজতে ইসলাম ‘বদর যুদ্ধের’ ডাক দিয়েছিলো বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম। তিনি বলেন, রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। আরেকটি বদর যুদ্ধের ডাক দিয়েছিল হেফাজত। ২৬ মার্চে শুরু হওয়া সহিংসতা রমজান পর্যন্ত টেনে আনার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। সোমবার (৩ মে) এসব তথ্য জানান মাহবুবুল আলম।
ঈদ উপলক্ষে কমল ভোজ্য তেলের দাম

ভোজ্য তেলের দাম প্রতি লিটারে তিন টাকা কমিয়েছে ভোজ্য তেল অ্যাসোসিয়েশন। ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার (৩ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে ভোজ্য তেল অ্যাসোসিয়েশন।
টিকাকরণ শুরু হতেই নাকি হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি

গত বছর এই সময়ে অনেক কম সংখ্যায় কন্ডোম বিক্রি হয়েছিল। বিশ্ব কন্ডোম বিক্রেতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে তাদের কন্ডোম এবং প্রাপ্তবয়স্কদের খেলনার বিক্রি। তারা মনে করছে, বিশ্বজুড়ে জোরকদমে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই মানুষ একটু নিশ্চিন্ত হয়েছেন। বহু দেশে কোভিড-বিধি অনেকটাই হাল্কা করা হয়েছে। সেই কারণেই মানুষের যাতায়াত-মেলামেশা বেড়েছে। তাতেই কন্ডোম, লুব্রিক্যান্ট আর সেক্স টয়ের বিক্রি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সংস্থার তরফ থেকে জানানোবিস্তারিত পড়ুন
নাটকীয়তায় পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মমতা হারলেন শুভেন্দুর কাছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচিত নন্দীগ্রাম আসনে ভোটের ফল নিয়ে কয়েক ঘণ্টার চরম নাটকীয়তা শেষে বিজেপির শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খবর আনন্দবাজারের। অথচ রোববার সন্ধ্যায় প্রথম খবর এসেছিল এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এক হাজার ২০১ ভোটে জিতেছেন তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। ওই খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই আনন্দবাজার ডিজিটালের কাছে ফোনে নন্দীগ্রামে নিজেকে বিজয়ী দাবি করেন এক সময় মমতার ‘লেফটেনেন্ট’ হিসেবে পরিচিত শুভেন্দু। যিনি তৃণমূল ছেড়ে এবারই প্রথম পদ্মফুলবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রার্থীদের কে জিতলেন কে হারলেন

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস থেকে টালিগঞ্জের এক ঝাঁক তারকা শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, ব্রাত্য বসু, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। আর বিজেপির প্রার্থী হয়ে জিতেছেন একমাত্র হিরণ চট্টোপাধ্যায়। জোড়াফুল থেকে লড়েছেন চিরঞ্জিত, সোহম, সায়নী ঘোষদের মতো তারকারা; অন্যদিকে ভোটের লড়াইয়ে বিজেপির গেরুয়া শিবিরে ভিড়েছিলেন হালের শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, পার্ণো মিত্রদের মতোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র নব-নির্বাচিত সহ সভাপতিসহ ৩ জনের শপথ

কলারোয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ নব-নির্বাচিত সহ-সভাপতিসহ ৩ কর্মকর্তার শপথ ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবিবার (২ মে) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত ব্যবস্থাপণা কমিটির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কল্যাণবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে মমতাকে অভিনন্দন জানিয়েছে মোদি

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে কার্যত জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার থেকে বিধানসভার ভোটের ফলাফল আসতে থাকে। এতে তৃণমূল কংগ্রেস ২১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। এমন অবস্থায় মমতাকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি। টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন মমতা দিদি। কোভিড মোকাবেলায় পশ্চিমবঙ্গের সরকারকে সবরকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। এদিকে মমতার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ীবিস্তারিত পড়ুন
মমতা নয়, নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু: আনন্দবাজার

নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার কারণে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। এ নিয়ে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করে দেশটির আনন্দবাজার পত্রিকা। ফোনে তিনি বলেন, ‘১৬২২ ভোটে জিতেছি আমি।’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুরবিস্তারিত পড়ুন

