জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় দৈনিক কালের চিত্রের ১০ম প্রতিষ্ঠা বাষিকী পালন

সাতক্ষীরা তালায় দৈনিক কালের চিত্র পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খেশরা ইউপি সাবেক চেয়ারম্যান সাংবাদিক লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিকবিস্তারিত পড়ুন
রেলকে নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তুলতে কাজ করছি : রেল সচিব

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেছেন, ২০২২ সালের শেষের দিকে আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আরামদায়ক ও সাশ্রয়ী একটি নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তুলতে চান। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করছি। বৃহস্পতিবার সকালে আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন। রেলওয়ে পূর্বাঞ্চলের আরেকটি প্রকল্প আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের সভাপতি ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তার সহধর্মিণী সুতপা রাহা। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। তাদের দ্রæত সুস্থতা কামনা করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান , সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী,সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী , সাংগঠনিক সম্পাদ মো: সেলিমবিস্তারিত পড়ুন
সংসদে নাসির উদ্দিন মাহমুদের মুক্তি চাইলেন জাতীয় পার্টির এমপি টিপু

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে নাসির উদ্দিনকে ওই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি করেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সংসদ অধিবেশনে বলেন, ‘গত কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। প্রায় ছাত্র অবস্থাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দেশের প্রথম গরুর নামে জীবন বীমা পলিসি দেওয়া হচ্ছে

সাতক্ষীরায় দেশের প্রথম গবাদি পশুর নামে জীবন বীমা পলিসি কার্যক্রম শুরু হয়েছে। আর এই জীবন বীমা পলিসি প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে দুগ্ধ খামারিদের ঝুঁকি গ্রহণ। পাইলট প্রজেক্টের আওতায় গরুর মোট মূল্য নির্ধারণ করে গরুর মালিকরা নির্ধারিত বাৎসরিক প্রিমিয়াম জমা দিয়ে গরুর জীবন বীমা পলিসি গ্রহণ করতে পারবেন। সাতক্ষীরা সদর উপজেলার গাভা ইউনিয়নের সুবিধাভোগী খামার মালিক প্রভাস সরদার জানান, আমি ৩টি গরুর জন্য ৩ টি জীবন বীমা পলিসি গ্রহণ করেছি। আমাকেবিস্তারিত পড়ুন
রবিবার থেকে সুপ্রিমকোর্টে ভার্চ্যুয়ালি চলবে সব বিচারকাজ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী রবিবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ চলবে। এখন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে এই ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারিরিক উপস্থিতি ব্যতিরেখে আগামী ২০ জুন রবিবার থেকে সকাল সাড়ে ১০টা হতে আদালত কর্তৃকবিস্তারিত পড়ুন
পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: পোশাককে দুষলেন এমপি রাঙ্গা

ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তার পোশাককে দোষ দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও রংপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মসিউর রহমান রাঙ্গা। বাংলাদেশের কেউ পরীমণির মতো কাপড় পরে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা। এসময় ধর্ষণকাণ্ডের মতো ঘটনায় যদি তার দলের কেউ থাকে তাকে আইনের আওতায় দিতে বলেছেন তিনি। দোষ প্রমাণ হলে তার যদি মৃত্যুদণ্ডও হয়,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুক্তির পাশাপাশি উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এক আজ বৃহস্পতিবার অনুষ্ঠানে তিনি এ দাবি তুলে ধরেন। ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ চার বছর তার চিকিৎসা নাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক ব্যক্তির নামেই ১৯টি মাদক ও অস্ত্র মামলা! গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কলারোয়ায় এক ব্যক্তির নামেই ১৯টি মাদক ও অস্ত্র মামলা! কুখ্যাত ওই মাদক ব্যবসায়ীর নাক মো. মনিরুজ্জামান মনি ওরফে চামরা মনির ওরফে আতিয়ার রহমান (৪৫)। গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক ওই আসামিকে কলারোয়া থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গ্রেপ্তারের সময়ও তার কাছ থেকে ১০৩ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আসামি উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কিছুটা কমেছে করোনা শনাক্তের হার, ২২ জনে ৭

কলারোয়ায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১৭ জুন) ২২ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ হয়েছেন। কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন জালালাবাদের রেবেকা খাতুন (৫০), আফরোজা খাতুন (২৮), সোনাবাড়িয়ার সোহানা শারমিন (৩০), দেয়াড়ার নার্গিস (৫০), জয়নগরের কৃরামপুরের জয়নুদ্দীন খান (৯০), পৌরসভাধীন মির্জাপুরের মুস্তাফিজুর রহমান (২৫) ও কুশোডাঙ্গার মেহমানপুরের মোসলেম আলী (৭৫)।বিস্তারিত পড়ুন

