বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আগের রাতে গুলশানের একটি ক্লাবে পরীমণির ভাঙচুর, থানায় জিডি

ঢাকা বোট ক্লাবকান্ডের আগের রাতে অর্থাৎ ৭ জুন দিবাগত রাতে রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে চিত্রনায়িকা পরীমণি জোর করে ঢুকে ভাঙচুর করেন। মদ চেয়ে না পেয়ে তিনি তার সহযোগীদের নিয়ে ১৫টি গ্লাস, ৯টি অ্যাশট্রে এবং বেশ কিছু প্লেট ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি তার সহযোগীদের নিয়ে চিৎকার চেঁচামেচি করেন। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে ভয়ভীতি দেখান ক্লাব কর্মকর্তা-কর্মচারীদের। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা গুলশানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চলমান লকডাউনের ৩য় মেয়াদ আরও সাতদিন বাড়লো

সাতক্ষীরায় চলমান লকডাউনের তৃতীয় মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও দেবহাটার পারুলিয়ায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলকে সম্পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার সিদ্ধান্ত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে কোভিড-১৯ রোগীদের সুচিকিৎসার স্বার্থে জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এ চিঠি ইতোমধ্যে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় করোনা আক্রান্ত যুবকের মৃত্যু, একদিনে আরও ১১ জনের শনাক্ত

দেবহাটায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অজয় মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামের বলাই মন্ডলের ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয় অজয়ের। তার ছোটভাই অনুপ মন্ডলও (৩০) করোনাক্রান্ত হয়ে বর্তমানে একই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। অজয় মন্ডলের স্বজনরা জানান, বিগত কিছুদিন যাবৎ অজয় মন্ডল তীব্র জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গে ভুগলিছেন। নমুনা পরীক্ষা করালে রবিবার (১৩ জুন) তারবিস্তারিত পড়ুন

করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনায় এযাবৎকালের সর্বোচ্চ মৃত্যু দেখলো খুলনাবাসী। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে ৭৬৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন আরও ২৮১ জন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় ৪ জন, যশোরে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ২ জন, বাগেরহাটে একজন,বিস্তারিত পড়ুন

মুজিববর্ষে আরও ৫৩ হাজা‌র পরিবার পাবে ঘর ও জমি

মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে দ্বিতীয় পর্যা‌য়ে ঘর ও জ‌মি পা‌চ্ছে আরও ৫৩ হাজা‌রেরও বে‌শি ভূমিহীন ও গৃহহীন প‌রিবার। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (২০ জুন) বিনামূ‌ল্যে দুই শতক জমিসহ সে‌মি পাকা ঘর উপহার উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে করবী হ‌লে সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস। এর আগে প্রথম দফায় ১ম পর্যায়ে গত ২৩ জানুয়া‌রি দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ ও ব্যারাকেবিস্তারিত পড়ুন

‘বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা’

যারা ‘হত্যা ও ষড়যন্ত্রকে’ রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি সহবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিনের পর দিন।’ বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল হ্যান্ডসেট

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে ১ জুলাই থেকে কেউ নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমানে ব্যবহার হওয়া সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর পদ্ধতিতে নিবন্ধিত হবে। ফলে এসব মোবাইল হ্যান্ডসেট বন্ধ হবে না। বুধবার বিটিআরসির তরঙ্গ বিভাগেরবিস্তারিত পড়ুন

সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো। এ বিষষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি ৮ জুনবিস্তারিত পড়ুন

জুলাইয়ে শুরু হতে পারে টিকাদান কার্যক্রম

টিকা পেতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, আমরা প্রত্যাশা করছি যে, জুলাই মাস থেকে হয়তো আবার মাস স্কেলে টিকা দেওয়া শুরু করতে পারবো। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, টিকার জন্য আমরা যোগাযোগ করে চলেছি। ইতোমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি, প্রত্যাশা করছি খুব দ্রুত আমরা টিকা পাবো। তিনিবিস্তারিত পড়ুন