রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো। এ বিষষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি ৮ জুন গভীররাতে পরীমণি ওই ক্লাবে গিয়েছেন, ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তী সময়ে এটা নিয়ে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এ নিয়ে কাজ করবো।

বোট ক্লাবের ঘটনরায় পরীমণির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে।

যেহেতু মামলাগুলো চলমান, পরীমণি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

এর আগে বুধবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল সংবাদ সম্মেলনে জানান, গেল ৮ জুন ঢাকা বোট ক্লাবে যাওয়ার আগের দিন অল কমিউনিটি ক্লাবের ভাঙচুর করেন পরীমণি। এ সময় বেশ কিছু গ্লাস-প্লেট ও এসট্রে ভাঙেন।

এদিকে গত ৯ জুন (বুধবার) রাতে ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ৪ দিন পর ১৩ জুন রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত জানান।

ঘটনায় পরদিন (১৪ জুন) মামলাও দায়ের করেন পরীমণি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। নাসির ও পরীমণির বন্ধু অমিসহ ৫ জনকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় নাসির উদ্দিনসহ দুই জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী