বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পরীমনির সঙ্গে অল কমিউনিটি ক্লাবে সেদিন যা ঘটেছিল

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে অসদাচরণ ও ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না তা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। কোনো কোনো গণমাধ্যম পরীমনির বিরুদ্ধে জিডি করা হয়েছে বলে সংবাদ পরিবেশন করে। তবে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে ক্লাব থেকে ৯৯৯ -এ পরীমনির ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। পরেবিস্তারিত পড়ুন

ধূমপান ও মাদকের চেয়েও ভয়ঙ্কর ফেসবুকে আসক্তি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ধূমপান ও মাদকের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসক্তি।’ বুধবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষিত তরুণরা যেভাবে মাদকাসক্ত হচ্ছেন তা থেকে মুক্তি পেতে কঠিন পদক্ষেপ নিতে হবে। সন্তানকে মাদক ও ধূমপানমুক্ত রাখতে পারিবারিকভাবে সচেতনতার ওপর জোর দেন তিনি।’ মন্ত্রী বলেন, ‘সমাজকে এগিয়ে নিতে হলে,বিস্তারিত পড়ুন

সুইজারল্যান্ডকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে ইতালি

সুইজারল্যান্ডকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে ইতালি। উদ্বোধনী ম্যাচে তুরস্ককে হারিয়ে শুভ সূচনা করেছিল সাবেক চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। অপেক্ষায় থাকতে চাইলো না রবার্তো মানচিনির শিষ্যরা। নিজেদের দ্বিতীয় ম্যাচেই সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলল আজ্জুরিরা। ২ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট ইতালির। ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে গ্যারেথ বেলের দেশ ওয়েলস। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। জোড়া গোলবিস্তারিত পড়ুন

দিল্লির (এইমস) হাসপাতালে ভয়াবহ আগুন

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নয় তলায় আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ফায়ার সার্ভিস সূত্রে খবর, বুধবার রাত ১০টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়েছে বলেবিস্তারিত পড়ুন

এবার পরীমনির বিরুদ্ধে গুলশানে ক্লাবে ভাঙচুরের অভিযোগ, যা বললেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৭ জুন ক্লাবে ভাঙচুর চালিয়েছেন এ অভিনেত্রী। এ বিষয়ে অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর জানান, গত ৭ জুন রাত ১টার দিকে ক্লাবে যান পরীমনি। তার সঙ্গে একজন পুরুষ আর একজন নারী ছিলেন। তিনি জানান, যেই সদস্যের মাধ্যমে ওইদিন পরীমনি ক্লাবে এসেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে এম আলমগীর বলেন, ক্লাবের অতিথির বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন

কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার (১৬ জুন) বেলা ১ টার দিকে পৌরসভাধীন তুলশিডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় নির্মানধীন পানির প্লান্ট কাজ পরিদর্শন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আলফাজ হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন আকি, রফিকুল ইসলাম, জি,এম শফিকুল ইসলাম, আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন

লকডাউনে হালখাতায় জামান ফার্মেসীকে অর্থদণ্ড।

কালিগঞ্জের পল্লিতে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাল্যবিবাহ সংগঠিত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ঘটনা স্থলে মোবাইল কোট পরিচালনা করে বিবাহ বন্ধ ও অর্থদণ্ড প্রদান করেছে। বাল্যবিবাহের ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুন) বিকাল ৬টার সময় হোসেনপুর গ্রামের হাবিবুল্লাহ মোল্লার বাড়িতে ভাড়াটিয়া পোল্ট্রি ফার্মের মালিক শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের আব্দুস ছামাদ সরদারের ফার্মে। স্থানীয় জনসাধারণ বাল্যবিবাহের খবর জানতে পেরে প্রসাশনকে অবহিত করলে মুহুর্তে পুলিশ প্রসাশনবিস্তারিত পড়ুন

৫৫ হাজার ভুয়া ভোটার: নির্বাচন কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩৯০ ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে সাবেক চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলমসহ (বর্তমানে পরিচালক নির্বাচন কমিশন সচিবালয়) চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। মামলার অপর আসামিরা হচ্ছেন- জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট মোস্তাফা ফারুক।বিস্তারিত পড়ুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের জন্য স্বাধীন স্বদেশভূমি এবং একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার উপলব্দি করে বাংলাদেশের অদম্য অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আজ কাজাখ রাজধানী নুর সুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে এক ভার্চুয়াল ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ শোকাহত এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। যখন বিশ্ব এক ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে,বিস্তারিত পড়ুন

অমির দুই সহযোগী গ্রেপ্তারের পর রিমান্ডে

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির ও মশিউর মিয়ার দু‘দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জুন) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দু‘দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর দক্ষিণখান এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। এরপর এ ঘটনায় দক্ষিণখান থানায় একটিবিস্তারিত পড়ুন