জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেশে আরো ১ মাস বাড়লো বিধিনিষেধের মেয়াদ

আরো ১ মাস বাড়লো করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ। ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে ছয়টি শর্ত দেয়া হয়েছে। ৬ শর্তে : ১. কোভিড-১৯ এর উচ্চবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফলোআপের ২জনসহ করোনা শনাক্ত আরো ১৫জন

ফলোআপের ২জনসহ কলারোয়ায় করোনা শনাক্ত হয়েছেন আরো ১৫জন ব্যক্তি। নতুন করে শনাক্তদের মধ্যে কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৭জনকে পরীক্ষা করে ৩জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন ১০জন ও ফলোআপ পরীক্ষায় সম্প্রতি আক্রান্ত ২জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা শনাক্ত নতুন ব্যক্তিরা হলেন- র্যাপিড এন্টিজেন কিটস টেস্টে পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৩৪), হেলাতলা ইউনিয়নের খলশী গ্রামেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার ১জনসহ করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে ৩ রোগীর মৃত্যু

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আরো ৩ রোগীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সম্প্রতি সেখানে ভর্তি হওয়ার পর মঙ্গলবার (১৫ জুন) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র গোবিন্দ বিশ্বাস (৬৫), কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আকছেদ আলী সরদারের পুত্র কামাল হোসেন (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের শওকত আলীর স্ত্রী হামিদা খাতুন (৫২)। এ নিয়ে হাসপাতালেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে আ.লীগ নেতার পক্ষ থেকে মাস্ক বিতরণ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন মোড়ে এই করোনাভাইরাস প্রতিরোধ মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সৌজন্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন’র সার্বিক ব্যবস্থাপনায়- কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে মাস্ক বিতরণ করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেকবিস্তারিত পড়ুন
বেনাপোলসহ শার্শা উপজেলায় অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ

করোনার সংক্রমণ ঠেকাতে বেনাপোলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে শার্শা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে শার্শা উপজেলাকেও বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সব গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
করোনায় তালার এক যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন

সাতক্ষীরার তালায় করোনায় মৃত্যু যুবক জাহাঙ্গীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত হয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি উত্তর নলতা গ্রামের ছমির মোড়লের ছেলে। তিনি বগুড়ায় ব্র্যাক ব্যাংকে কমর্রত ছিলেন। জাহাঙ্গীর হোসেনের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম জানান, সর্বশেষ ঈদের ছুটিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ‘জামাই ষষ্ঠী’ উদযাপন

কলারোয়ায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ‘জামাই ষষ্ঠী’ উদযাপন করা হয়েছে। মেয়ের স্বামীকে নানান পদের খাদ্যখাবার, আদর আপ্যায়নসহ নানান আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বী যাদের মেয়ের বিয়ে হয়েছে সেসকল প্রায় প্রতিটি বাড়িতে এই উৎসব চলে। জানা গেছে, জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন মূলত বাড়ির জামাইকে ঘিরে। জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এ লৌকিক আচারটি পালন করা হয় বলেই এর নাম জামাই ষষ্ঠী। সুকুমার বিশ্বাস নামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, ‘এদিনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ত্রাণের দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

সাতক্ষীরায় লকডাউনে হোটেল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন হোটেল শ্রমিকরা। কিন্তু তাদের কোন ধরনের ত্রাণ বা সহযোগিতা করা হয়নি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে ত্রাণের দাবিতে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (১৭৭৯) এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করেছে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক সুমন, ক্যাশিয়ার রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু জাহিদ। মানববন্ধনেবিস্তারিত পড়ুন
কেশবপুরে পৌরসভার উদ্যোগে ১৩ হাজার মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার উদ্যোগে বুধবার ১৩ হাজার মাস্ক ও ৭০টি বড় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, ‘নমুনা পরীক্ষায় মঙ্গলবার ৬ জন ও বুধবার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। করোনা মোকাবেলায় পৌরসভার উদ্যোগে শহরের সকল মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে ১৩ হাজারবিস্তারিত পড়ুন
কলারোয়া বিএনপি নেতা সাবুর মৃত্যুতে তালা বিএনপির শোক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন প্রমূখ। সাবুর মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

