শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে আ.লীগ নেতার পক্ষ থেকে মাস্ক বিতরণ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন মোড়ে এই করোনাভাইরাস প্রতিরোধ মাস্ক বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সৌজন্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন’র সার্বিক ব্যবস্থাপনায়- কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে মাস্ক বিতরণ করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভূট্টো লাল গাইন।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, কুরবান আলী, গ্রাম্য চিকিৎসক আব্দুল হান্নান, ইমান আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় ও বিভিন্ন যানবাহনে চলমান জনসাধারণের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা এবং বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ