জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
চীন সব প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, শুধু করোনা প্রতিরোধ নয়, যেকোনো প্রয়োজনে চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে। চীনের কৃষি বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান লংপিং স্মরণে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিড অ্যাসোসিয়েশন বুধবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। লি জিমিং বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে দুই দফায় ১১ লাখ টিকা দেওয়া হয়েছে। আগে ৫ লাখের পর এবার ১৩ জুন সর্বশেষবিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ৩ লাখ ১৬ হাজার শিক্ষার্থী অটোপাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমােশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন তাদেরকে শর্তসাপেক্ষে ২য় বর্ষেবিস্তারিত পড়ুন
গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’র ট্রায়ালের নীতিগত অনুমোদন

শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। বুধবার (১৬ জুন) এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসির কাছে আবেদন করে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। অনুমোদনের সাত থেকে দশদিনের মধ্যে রাজধানীর কোনো একটি বেসরকারি হাসপাতালে ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের ওপর এর প্রয়োগের কথা রয়েছে। গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যালবিস্তারিত পড়ুন
সংবাদকর্মীদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘভাতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উভয়ক্ষেত্রে সাংবাদিকরা কর্মস্থলে চাকরির অনিশ্চয়তায় ভোগেন। এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তাদের চাকরির এ অনিশ্চয়তা দূর করতে তথ্যবিস্তারিত পড়ুন
পরীমনিকে ধর্ষণচেষ্টা: সেই অমির অফিসে মিললো শতাধিক পাসপোর্ট

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে পুলিশ। তার মধ্যে একটি এজেন্সি থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। সাভার ও দক্ষিণখান থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পরে এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করা হয়। মামলায় অমিসহ তিনজনকে আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার অসি শামীম হোসেন।বিস্তারিত পড়ুন
ভন্ড সাধুর কান্ড: জিন-পরীর ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ

রাজবাড়ীর পাংশাতে জিনের সাহায্যে পুরো পরিবারকে ধনী বানানোর প্রলোভন দেখিয়ে সবুর প্রামাণিক (৫৫) নামে এক ভণ্ড সাধুর বিরুদ্ধে নবম ও দশম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সবুর রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে। মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে নবম শ্রেণির ছাত্রীর বাবা এবং দশম শ্রেণির ছাত্রীর বোন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। আদালত রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসিকে নিয়মিতবিস্তারিত পড়ুন
পুলিশের শূন্য পদে নিয়োগ শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সৃষ্টি শূন্যপদেবিস্তারিত পড়ুন
দেশে আগস্টে আসবে অ্যাস্ট্রেজেনেকার ১০ লাখ ভ্যাকসিন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্যাভি কোভ্যাক্স এর অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন আগামী আগস্টেই আরো ১০ লাখ ডোজ দেশে আসবে। বুধবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনর্ধিরিত ব্রিফিং এ অংশ নিয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, রাশিয়ার সাথেও ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত আলোচনার যথেষ্ঠ অগ্রগতি এসেছে। চীনের সাথে দেশের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে। চীন থেকে ফিরতি জবাব এলেই পরবর্তী পদক্ষেপ জানানোবিস্তারিত পড়ুন
ঢাকার গুলশানে ই-সেলার বাজার ডট কম এর উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার বনানীতে ই-সেলার বাজার ডট কম এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুন) বিকাল ৫টায় ঢাকার গুলশান-১ লোকশোর হোটেলে মৃদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ই- সেলার বাজার ডট কম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ। এসময় ই-বিস্তারিত পড়ুন
আল-আকসা রক্ষায়ই ইসরাইলে রকেট হামলা চালায় হামাস

জেরুজালেম ও মসজিদুল আকসা রক্ষার জন্য ইসরাইলের অভ্যন্তরে হামাস রকেট হামলা চালিয়েছে বলে মনে করেন বহু ফিলিস্তিনি। মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপে এমন তথ্য মিলেছে। খবর জেরুজালেম পোস্টের। গাজায় সাম্প্রতিক যুদ্ধের পর থেকে হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে। অন্যদিকে কমেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর জনপ্রিয়তা। রামাল্লাভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এ জরিপ চালায়। ৯ জুন থেকে ১২ জুনের মধ্যে এ জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় ১২০০বিস্তারিত পড়ুন

