শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মিয়ানমারের এক মুখ্যমন্ত্রীসহ ৯ হাজার নাগরিক সেদেশ ছেড়ে ভারতে!

সেনাবাহিনীর গুম-অপহরণ-হত্যা আর গ্রেফতার আতঙ্কে অতিষ্ঠ নাগরিকরা মিয়ানমার ছেড়ে ভারতে প্রবেশ করছেন। গত ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশটির ৯ হাজারের বেশি নাগরিক ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে মিয়ানমারের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। মিয়ানমারের ভারত সীমান্তবর্তী কর্মকর্তারা জানিয়েছেন, সেনা অভ্যুত্থানের অশান্তি এড়াতে মিয়ানমারের এসব নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নেই, অথচ বর্তমান শাসকদের মেনে নিতে পারছেন না, এমনবিস্তারিত পড়ুন

সুন্দরবনের আয়তন বাড়ানোর উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রাণী রক্ষার জন্য, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিতবিস্তারিত পড়ুন

নাসির উদ্দিন ‘ভালো লোক’: সংসদে এমপি চুন্নু

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে ‘ভালো লোক’ বলে সংসদে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সাবেক শ্রম প্রতিমন্ত্রী চুন্নু বলেন, গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছে। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিল। সেই লোকটি জাতীয় পার্টিবিস্তারিত পড়ুন

ল্যাব থেকে করোনা ছড়ানোর অভিযোগে মুখ খুললেন চীনের সেই বিজ্ঞানী

গোটা পৃথিবী তার দিকে আঙুল তুলে রেখেছে। এবার মুখ খুললেন তিনি। উহানের গবেষণাগারের বিজ্ঞানী জানালেন, তার ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। এ কথা প্রমাণ হওয়া সত্ত্বেও সকলে তার দিকে আঙুল তুলছেন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভাইরোলজিস্ট বলেছেন, তিনি নিরপরাধ। করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়েছিল চীনের উহানে। কয়েকমাসের মধ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম থেকেই কোনও কোনও বিশেষজ্ঞ বলছিলেন, উহানের একটি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে। কারণ সেখানে সার্স জাতীয়বিস্তারিত পড়ুন

হাইকোর্টে জামিন পেলেন নিপুণ রায়

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুই থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের মামলা মাদ্রাসা কর্তৃপক্ষের

২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজধানীর ভাটারার ‘আল মাদরাসাতু মুঈনুল ইসলাম’ মাদ্রাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মাদ্রাসাটির পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বাদী হয়ে মামলাটির আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। বুধবার আদালতের সংশ্লিষ্ট সূত্র এবিস্তারিত পড়ুন

নিষেধাজ্ঞার মধ্যেই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব

বিতর্কের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না সাকিব আল হাসান। ডিপিএলে নিষেধাজ্ঞার মধ্যেই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আরেকটি প্রতিষ্ঠানের পণ্য দূত হয়েছেন। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। শাস্তি হিসেবে পাঁচ লাখ টাকা জরিমানাসহ তিন ম্যাচ নিষিদ্ধও হয়েছেন তিনি। আর এই নিষেধাজ্ঞার মধ্যেই মঙ্গলবার ‘এ-ই রিলায়েবল কনসালট্যান্সি’ নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও বিষয়টি সাকিববিস্তারিত পড়ুন

সিলেটে মাসহ ২ সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- আলিমা বেগম (৩৫), তার আট বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।’

কোনো দুর্বৃত্তকে নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে দেওয়া হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চরম ভূমিকা আছে। প্রিসাইডিং অফিসারের কাছে নির্দেশনা রয়েছে, কোনো ত্রুটিযুক্ত নির্বাচনে আমরা যাবো না। যদি কোনো ত্রুটি থাকে তাহলে নির্বাচন কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বন্ধ হয়ে যাবে। কোনো দুর্বৃত্তকে নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে দেওয়া হবে না।’ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নেরবিস্তারিত পড়ুন

ভণ্ড কবিরাজের কান্ড: ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ

গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। ওই কবিরাজ দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বারবার ধর্ষণ করেছে। এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুইবিস্তারিত পড়ুন