জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাংবাদিকদের ৪৫ শতাংশ মহার্ঘভাতা আইন চূড়ান্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার গণমাধ্যমকর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘভাতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করেছে। এটি অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’ তিনি বলেন, ‘প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উভয়ক্ষেত্রে সাংবাদিকরা কর্মস্থলে চাকরির অনিশ্চয়তায় ভোগেন। এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তাদের চাকরির এ অনিশ্চয়তা দূর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়ন করছে, যা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংবাদিকদের আবাসনের জন্যও বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।’ বুধবার (১৬ জুন)বিস্তারিত পড়ুন
আফগানিস্তানে ৫ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন। খবর এপি’র। হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করেছেন ফরিদ খান। তার দাবি সাধারণ মানুষকে পোলিও টিকা থেকে বঞ্চিত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
নিজেদের তৈরি করোনা টিকার অনুমোদন দিল ইরান

জরুরি ব্যবহারের জন্য নিজেদের দেশে তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের এই টিকার নাম দেয়া হয়েছে কোভ-ইরান বারেকাত। সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন। খবর তেহরান টাইমস’র। স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ইউরোর সর্বোচ্চ গোলদাতা রোনালদো

ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা এখন ১১টি। আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের সাবেক গ্রেট মিচেল প্লাতিনির। তার গোল সংখ্যা ৯টি। এদিন আরও একটি রেকর্ডের মালিক বনে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। সর্বোচ্চ ৫ টি ইউরো খেলা একমাত্র ফুটবলার এখন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে পতুর্গাল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানেবিস্তারিত পড়ুন
খুলনাসহ আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশেরবিস্তারিত পড়ুন
ফের বাড়তে পারে বিধিনিষেধ

দেশে কোভিড-১৯ পরিস্থিতির কাঙিক্ষত উন্নতি না হওয়ায় সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ বাড়ানো হতে পারে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগে থেকে বলা হয়, আগামী ২৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতেই শেষ হচ্ছে লকডাউন। তার আগেই বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। বিধিনিষেধ বাড়লে পূর্বের ন্যায় সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনবিস্তারিত পড়ুন
পুলিশের প্রতি কৃতজ্ঞতা চিত্রনায়িকা পরীমনির, প্রত্যাশা সঠিক তদন্ত ও বিচারের

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা নেওয়ার পর প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে মামলাটির যাতে সঠিক তদন্ত হয়, সেই অনুরোধও করেছেন। তিনি বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব আবার কাজে ফিরে যেতে চান। সে জন্য তাকে সাহায্য করার অনুরোধ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পরীমনি। বিকেল ৩ টার দিকে পরীমনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসেন।বিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপ্রমোশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপ্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হচ্ছেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আর স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রমোশনের বিষয়ে সিদ্ধান্ত না হলেও মৌখিক অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও অনার্স প্রথম বর্ষেই রয়েছেন। এইবিস্তারিত পড়ুন
কারাবন্দি কলারোয়ার বিএনপি নেতা সাবু’র মৃত্যু ।। দাফন সম্পন্ন

কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু’র (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জুন) সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে খুলনা ২৫০বেড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন (ইন্না..রাজিউন)। মাহফুজুর রহমান সাবু কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৫ জুন) আছরের নামাজের পর পৌরসভাধীন ঝিকরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বেচ্ছাসেবী সেবা’র দাফন ও সৎকার টিমকে মাস্ক দিলেন ইউএনও

কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যদের মাস্ক প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৫জুন) দুপুরে কলারোয়া উপজেলা মোড়ে অনানুষ্ঠানিক সাক্ষাতে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ‘সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের কাছে তাদের দাফন ও সৎকার টিমের কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন এবং সেবার সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেন। সেসময় তিনি সেবা’র জন্য ব্র্যাক প্রদত্ত ৩ ব্যাগ মাস্ক প্রদান করেন। ‘দাফন ও সৎকার টিমেরবিস্তারিত পড়ুন

