শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ার ২জনসহ সাতক্ষীরায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ জন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন। এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত লকডাউনের ১১তম দিন চলছে। রাস্তায় চলাচল অনেকটা স্বাভাবিক। সোমবার (১৪ জুন) সকাল থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতরা হলেন, কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার কামরুল ইসলাম (৫৩), একই উপজেলার শাহপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার নুরজাহানবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটিতে লকডাউনে চোর-পুলিশ খেলা!

করোনা ভাইরাসের প্রর্দুরভাব লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলায় টানা ২ সপ্তাহের লকডাউন চলমান। লকডাউনে একদিকে স্থানীয় অর্থনীতির যেমন ক্ষতি হয়েছে, তেমনি নানা মুখি সমস্যার সম্মুখীনে দিনমজুর খেটে খাওয়া মানুষরা। যার কারণে বাধ্য হয়ে পেটের দায়ে দিনমজুররা লকডাউন উপেক্ষা করে বের হচ্ছেন জীবিকার তাগিদে। তাদের ভাষায়- লকডাউন উপেক্ষা করা গেলেও ক্ষুধাকে তো আর উপেক্ষে করা যায় না। ঔষধের দোকান ব্যতীত লকডাউনের সময় সীমা সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া আ.লীগের সভাপতি দম্পতির রোগ মুক্তি কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সহধর্মিণী মহিলা আ.লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদে আ.লীগের উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন ও সহধর্মিনী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার দ্রুত সুস্থতা কামনা করা হয়। সাথে সাথে প্রাণঘাতি এ ভাইরাসের প্রকোপ থেকে দেশ ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বৈকারি সীমান্তের কালিয়ানি জিরো পয়েন্ট এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেইন বলেন, সকালে বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সীমান্তের জিরো পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে আসা ৩ জন আটক

সাতক্ষীরা সীমান্তে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ জুন) সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের মোহাম্মদ ওমর ফারুক (২০), যশোরের রূপদিয়া এলাকার সোনিয়া (২২) ও সাতক্ষীরার দেবহাটা এলাকার তাসলিমা (৩০)। তাদের সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানোবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় করোনা ঝুঁকি থাকলেও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি!

সাতক্ষীরা জেলায় লকডাউনের কারণে ওই রুটের পরিবহনের সাময়িক টার্মিনাল করায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় করোনা ঝুঁকি বেড়েছে।গত কয়েক দিনের ব্যবধানে এখানে ঘরে ঘরে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। সাতক্ষীরা জেলায় করোনা রোগী বেড়ে যাওয়ার কারণে জেলাকে লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। যে কারণে সাতক্ষীরার সকল পরিবহনগুলো বাগআঁচড়া বাজারে জড়ো হচ্ছে। এখানে তারা যাত্রী নামিয়ে নতুন যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে যশোর, ঢাকায়। সাতক্ষীরা জেলার মানুষজন ভিন্ন ভাবে এখানে এসেবিস্তারিত পড়ুন

দেবহাটায় একরাতে চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

দেবহাটায় একরাতে পৃথক চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সখিপুর ব্রীজের দক্ষিন পাশে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে অবস্থিত জিয়াদের মালিকানাধীন বিসমিল্লাহ এজেন্সী, শহিদুল ইসলামের আহছানিয়া মেশিনারিজ, রবিন বিশ্বাসের রবি স্টোর ও গৌতম মন্ডলের মালিকানাধীন নিউ কৃষিঘর নাম ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এ চুরি সংঘটিত হয়। সাম্প্রতিক সময়ে চলমান লকডাউনের জন্য সন্ধ্যার পর থেকে রাতভর বাজার এলাকা জনশুণ্য থাকায় দূর্বৃত্তরা সুযোগ বুঝে একের পর এক দোকানে চুরি সংঘটিত করতে সক্ষমবিস্তারিত পড়ুন

তালায় করোনা পজিটিভ ৫৯, আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ

সাতক্ষীরা তালা উপজেলা ৫৯ জন করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। এতে গত ১৫ দিনে করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালাবিস্তারিত পড়ুন

হেফাজতের সাবেক নেতা আজহারুল রিমান্ডে

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন দেবব্রত বিশ্বাস। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী মো. পারভেজ, আল-মাহমুদ খানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান,বিস্তারিত পড়ুন

দেবহাটায় অপ্রয়োজনীয় যানবহন ও মানুষের চলাচল ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন!

সাতক্ষীরায় ক্রমশ বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জেলাব্যাপী চলছে দ্বিতীয় দফায় লকডাউন। মানুষকে মহামারী থেকে বাঁচাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কালীন বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হলেও, তা যথাযথভাবে মানছেনা সাধারণ মানুষ। জেলার বিভিন্ন উপজেলার ন্যায় দেবহাটাতেও প্রশাসন আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে বাড়ছে অপ্রয়োজনীয় যানবহন ও মানুষের চলাচল। প্রশাসন কঠোর অবস্থানে থাকা স্বত্ত্বেও কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা অসচেতন মানুষদের। দেবহাটায় জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও স্যানিটাইজারের নিয়মিত ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিবিস্তারিত পড়ুন