বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটিতে লকডাউনে চোর-পুলিশ খেলা!

করোনা ভাইরাসের প্রর্দুরভাব লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলায় টানা ২ সপ্তাহের লকডাউন চলমান। লকডাউনে একদিকে স্থানীয় অর্থনীতির যেমন ক্ষতি হয়েছে, তেমনি নানা মুখি সমস্যার সম্মুখীনে দিনমজুর খেটে খাওয়া মানুষরা। যার কারণে বাধ্য হয়ে পেটের দায়ে দিনমজুররা লকডাউন উপেক্ষা করে বের হচ্ছেন জীবিকার তাগিদে। তাদের ভাষায়- লকডাউন উপেক্ষা করা গেলেও ক্ষুধাকে তো আর উপেক্ষে করা যায় না।

ঔষধের দোকান ব্যতীত লকডাউনের সময় সীমা সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার নির্দেশনা থাকলেও মানতে চাইছেন না ক্রেতা বিক্রেতারা। সুরক্ষার চেয়ে তারা পুলিশকে চৌকি দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ ঠেকানোর লক্ষ্যে ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছেন উপজেলার সরসকাটি ফাঁড়ির পুলিশ সদস্যরা। তারা জনগণকে বিধিনিষেধ মানানোর জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছেন। তবে পুলিশের উপস্থিতিতে দোকানপাট বন্ধ রাখলেও সুযোগ পেলেই বিক্রেতারা খুলছেন দোকান। আর ক্রেতারা চুপিসারে অবস্থান নিচ্ছেন দোকানপাটে। এ যেনো চোর-পুলিশের লুকোচুরি খেলা।

স্থানীয়রা জানিয়েছেন, সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু সঙ্গিয় ফোর্সের সহযোগিতায় লকডাউন বাস্তবায়নে কাজ করছেন, মানুষের পাশে দেখা গেছে তাদের। মাস্ক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি বাজার মনিটরিংসহ সার্বিক ভাবে জনগনের পাশে থেকে করোনা ভাইরাস মোকাবেলায় নানান তৎপরতা চালাচ্ছেন। সরসকাটি বাজার, জয়নগর বাজার, ধানদিয়া বাজারে সার্বক্ষনিক তাদের টহল অব্যাহত রয়েছে।

তবে বাজারের দোকানিদের বার বার বলেও কোন সুরাহা যেনো হচ্ছে না।
পুলিশ দেখে তাৎক্ষনিক বন্ধ থাকলেও পুলিশ চলে যাওয়ার পরপরই আবারো দোকান খুলতে শুরু হচ্ছে। কেউ দোকানের শাটার অর্ধেক নামিয়ে আবার কেউ পুরো নামিয়ে ভিতরে অবস্থান করে বেচাকেনা করছেন। আর ক্রেতারা চায়ের দোকানে ভিড় করছেন বেশি। সবমিলিয়ে এ যেনো চোর-পুলিশ খেলা!

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা