বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ল্যাব থেকে করোনা ছড়ানোর অভিযোগে মুখ খুললেন চীনের সেই বিজ্ঞানী

গোটা পৃথিবী তার দিকে আঙুল তুলে রেখেছে। এবার মুখ খুললেন তিনি। উহানের গবেষণাগারের বিজ্ঞানী জানালেন, তার ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। এ কথা প্রমাণ হওয়া সত্ত্বেও সকলে তার দিকে আঙুল তুলছেন।

একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভাইরোলজিস্ট বলেছেন, তিনি নিরপরাধ।

করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়েছিল চীনের উহানে। কয়েকমাসের মধ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম থেকেই কোনও কোনও বিশেষজ্ঞ বলছিলেন, উহানের একটি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে। কারণ সেখানে সার্স জাতীয় ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার এ বিষয়ে অভিযোগ করেছিলেন।

যে ভাইরোলজিস্টের গবেষণা নিয়ে এত অভিযোগ, তার নাম শি জেংলি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রমাণ হয়ে গেছে, উহানের ল্যাবরেটরি থেকে করোনা ছড়ায়নি।

তারপরও সকলে আমার দিকে আঙুল তুলছেন। এটা ঠিক নয়। আমি নিরপরাধ। ”

ভাইরোলজিস্ট বললেও, গবেষণাগার থেকে করোনা ছড়ানোর তত্ত্বটি এখনো সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়নি। বহু গবেষক এখনও ওই মতের পক্ষে প্রমাণ দিচ্ছেন।

বাইডেন প্রশাসনও বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। চীন অবশ্য প্রথম থেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করে আসছে। কিছুদিন আগেও তত্ত্বটিকে অবাস্তব বলে দাবি করেছে তারা। তবে ভাইরোলজিস্ট বহুদিন মুখ খোলেননি। সম্প্রতি তিনি এ বিষয়ে কথা বলতে শুরু করেছেন। সূত্র: ডয়েচে ভেলে

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?