শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভণ্ড কবিরাজের কান্ড: ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ

গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। ওই কবিরাজ দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বারবার ধর্ষণ করেছে।

এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুই সন্তানের এ জননীর। পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভণ্ডপীর ও ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেন। তাকে সমাজে হেয় করতে ধর্ষণ করে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলতে থাকে মাসের পর মাস ধর্ষণ।

পরে ওই নারী পূবাইল থানায় গিয়ে মামলা করেন।

তিনি জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।

পূবাইল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মঙ্গলবার দিবাগত রাতে আল আমিনকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা