রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দেশের প্রথম গরুর নামে জীবন বীমা পলিসি দেওয়া হচ্ছে

সাতক্ষীরায় দেশের প্রথম গবাদি পশুর নামে জীবন বীমা পলিসি কার্যক্রম শুরু হয়েছে। আর এই জীবন বীমা পলিসি প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে দুগ্ধ খামারিদের ঝুঁকি গ্রহণ। পাইলট প্রজেক্টের আওতায় গরুর মোট মূল্য নির্ধারণ করে গরুর মালিকরা নির্ধারিত বাৎসরিক প্রিমিয়াম জমা দিয়ে গরুর জীবন বীমা পলিসি গ্রহণ করতে পারবেন।

সাতক্ষীরা সদর উপজেলার গাভা ইউনিয়নের সুবিধাভোগী খামার মালিক প্রভাস সরদার জানান, আমি ৩টি গরুর জন্য ৩ টি জীবন বীমা পলিসি গ্রহণ করেছি। আমাকে বাৎসরিক গরু প্রতি ২ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়ে বীমা পলিসি গ্রহণ করতে হয়েছে । গরুর কোন অসুখ হলে চিকিৎসা খরচ দেবে বীমা কোম্পানী। যদি গরুর মৃত্যু হয় তাহলে গরুর দাম হিসেবে প্রতি লাখে ৯০ হাজার টাকা দেওয়া হবে আমাকে। শুরু তো হলো, এখন দেখা যাক আগামীতে কি হয়। তবে এটি চালু হলে সব খামিরাদের উপকার হবে বলে আমার বিশ্বাস।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণ ডেইরি লিমিটেড এবং ফিনিক্স ইনস্যুরেন্সের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো গরুর জীবন বীমা কার্যক্রম শুরু করেছে। ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রডাকশন ফর ই¤প্রুভড নিউট্রিশন নামের এই প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা করছে আন্তজাতিক উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা (যুক্তরাষ্ট্র)।

এ বিষয়ে এসিডিআই ও ভোকার মাঠ সমন্বয়কারী ডা. মোহাম্মদ রিদওয়ানুল হক জানান, বাংলাদেশে এই প্রথম সাতক্ষীরার দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত খামারিদের গরুর বিনিয়োগ সুরক্ষায় গরুর জীবন বীমা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে শুধুমাত্র সাতক্ষীরা সদর উপজেলার গাভা, ধুলিহর, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও তালা উপজেলার খলিষখালী, ইসলামকাটি ও খলিলনগর ইউনিয়নের খামারিরা এই সুবিধা পাবেন। পরবর্তীতে অন্য উপজেলা ও জেলায় কার্যক্রম স¤প্রসারণ করা হবে। চলতি মাসে পাইলট প্রজেক্ট শেষ হচ্ছে। খুব দ্রæত দ্বিতীয় ফেজে কার্যক্রম শুরু হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫০০ জন খামারিকে টার্গেট করা হলেও করোনা মাহামারির কারণে এবার ৩৩৯ জন খামারির ৩৫০টি গরু এই বীমার আওতায় এসেছে। খুরা রোগসহ বিভিন্ন কারণে গরুর আকস্মিক মত্যু হলে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমাকারী গরুর আর্থিক দায়ভার বহন করবে এবং ১৫ দিনের মধ্যে গরুর ৯০ শতাংশ মূল্য খামারিকে পরিশোধ করবে।

সাতক্ষীরা প্রাণ চিলিং সেন্টারের ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন, খামারিদের বীমা করতে গরু প্রতি যে টাকা খরচ হচ্ছে তার উপর প্রাণ চিলিং ৪০ শতাংশ টাকা ভুর্তকীর মাধ্যমে সহযোগিতা দিচ্ছে। এখন পর্যন্ত ৩২৬ জন খামারির ৩৪৯ টি গরুর বীমা করতে সহযোগিতা দেয়া হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করব এর মধ্যে অন্য খামারিরা এই বীমা সুবিধা গ্রহণ করবে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, গবাদি পশুর নিরাপত্তায় দেশে এই প্রথম বীমা চালু হয়েছে। এই কার্যক্রমটি পুরোপুরি চালু হলে জেলার খামারিরা উপকৃত হবে। পাশাপাশি নতুন নতুন খামার গড়ে উঠবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল