জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পায়তারা!

সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত আরশাদ আলী বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস এই মিথ্যা মামলার পায়তারা করছে বলে জানা গেছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গত মঙ্গলবার (৮জুন) রাতের আধারে উপজেলার চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম (৪৫), মৃত পীর আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাস (৫০), মোহাম্মদ আলী বিশ্বাস’র ছেলে জাহিদ বিশ্বাসকে (২৫) রাতের আধারে পিটিয়ে আহত করে। এতেবিস্তারিত পড়ুন
মেয়ের আত্মহনন: সাতক্ষীরায় ফতোয়াবাজদের শাস্তির দাবি অসহায় পিতার

সাতক্ষীরার বৈকারি ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে ফতোয়া দিয়ে মেয়েকে আত্মহননে বাধ্যকারীদের শাস্তির দাবি জানিয়েছেন অসহায় পিতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত. সাম আলী সরদারের ছেলে মোঃ মফিজুল ইসলাম এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৭/৮ বছর আগে আমার মেয়ে মোছাঃ রোকেয়া খাতুনের সাথে মৃগিডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সুখে শান্তিতেই বসবাস করে আসছিল। তাদের সামিয়াবিস্তারিত পড়ুন
৩০ জুন পর্যন্ত বাড়লো প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি

করোনা-ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে করোনা-পরিস্থিতির আরো অবনতি হওয়া এবং কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য-সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা-বিবেচনায় কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় নিজেসহ অন্যদের করোনা-ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজবিস্তারিত পড়ুন
দেবহাটা সদর ইউনিয়নে প্রকল্পের কাজের টাকা আত্মসাতের পাঁয়তারা

দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের শেষে হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের কাজ কর্মসূচির লোক দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের দক্ষিণ পার্শ্ব হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের ২,১৪,০০০ (দুই লাখ চোদ্দ হাজার) টাকার কাজ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী কর্মসূচির লোক দিয়ে কাজটি করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে সরেজমিনে গিয়েবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য নয়, অন্যান্য খাতের কোটি টাকা কানাডায় চলে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে উঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।উল্টো তিনি প্রশ্ন তুলে স্বাস্থ্য কোথায় দুর্নীতি হয়েছে- তা দেখাতে বলেছেন।তিনি অন্য খাতে কোটি কোটি টাকা দুর্নীতি ও বিদেশে পাচার হয়েছে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন। তবে সুনির্দিষ্টভাবে সেই খাতগুলোর নাম উল্লেখ করেননি স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোন জায়গায় হাজার কোটি টাকা খরচ হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম কোনো তথ্য কেউ দেখাতে পারবে? এ রকম কোনোবিস্তারিত পড়ুন
দেবহাটায় করোনার প্রণোদনার টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নে সরকার প্রদত্ত শ্রমজীবী পেশাজীব মানুষের সহায়তায় করোনা উপলক্ষে প্রণোদনার টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের শ্রমজীবী পেশাজীবী অসহায় মানুষের সাহায্যার্থে ২,৭৫,০০০ ( দুই লাখ পঁচাত্তর হাজার) টাকা নগদ প্রণোদনা সহায়তা প্রদান করা হবে মর্মে তালিকা প্রণয়নের অনুমোদন দেয়া হয়। সেই অনুযায়ী ইউনিয়ন পরিষদকেবিস্তারিত পড়ুন
উপনির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

জাতীয় সংসদের শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। শনিবার (১২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের তিনটি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান-কে বাংলাদেশ আওয়ামীবিস্তারিত পড়ুন
বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা

বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় অযোগ্য শহর হিসেবে চতুর্থ অবস্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সবাসযোগ্যতা ও নাগরিক সুবিধাগত দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর অবস্থান বিষয়ক জরিপকারী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বসবাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০ শহরের এ তালিকাটি প্রকাশ করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তালিকায় ১৩৭তম স্থানে জায়গা করে নেওয়া ঢাকা শহরের পরে রয়েছে পাপুয়া নিউ গিনি এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো।বিস্তারিত পড়ুন
বিশ্বে ৩৮ লাখ ছাড়াল করোনায় মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৯২ জন। আজ শনিবার সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮বিস্তারিত পড়ুন
এ বছর
টিকা নেয়া সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী বিদেশিরা হজ করবেন

করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। শনিবার দেশটির হজ পালন কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে। সৌদি সরকার পারিচালিত প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে যুক্তরাজ্য ভিত্তিক নিউজ এজেন্সি রয়টার্স জানিয়েছে, ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন। আগামী মধ্য জুলাইয়েবিস্তারিত পড়ুন

