বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ বছর

টিকা নেয়া সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী বিদেশিরা হজ করবেন

করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব।

শনিবার দেশটির হজ পালন কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে।

সৌদি সরকার পারিচালিত প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে যুক্তরাজ্য ভিত্তিক নিউজ এজেন্সি রয়টার্স জানিয়েছে, ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন।

আগামী মধ্য জুলাইয়ে হজ শুরু হবে। বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১২শ’ কোটি মার্কিন ডলার আয় করে।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের