জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘শাসন করা তারই সাজে, সোহাগ করে যে’

পাগলা ঘোড়া ছুটেছে কলারোয়ায় করোনার সংক্রমণ বেড়েছে! সাতক্ষীরা জেলাজুড়ে সম্প্রতি করোনা সংক্রমণের হার উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ৪বয়সী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানান বয়সী মানুষের করোনা শনাক্ত হচ্ছে। করোনার ব্যাপকতায় ইতোমধ্যে কলারোয়া ও তালা উপজেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এরই মাঝে জেলা প্রশাসনের চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে। লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি মাঠে থেকে কাজবিস্তারিত পড়ুন
কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটসে করোনা পরীক্ষা শুরু, ২০জন শনাক্ত

সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। এখানেই আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।’ তিনি জানান, ‘এই প্রথম রেপিড এন্টিজেন কিটস দিয়ে বৃহষ্পতিবার কলারোয়ায় ৫৩ জনের নুমনা পরীক্ষা করে ২০বিস্তারিত পড়ুন
লকডাউনের ৬ষ্ঠ দিনে জনশূন্য কলারোয়া, ইউপি নির্বাচন স্থগিত

কলারোয়ায় কঠোর অবস্থানে থেকে সপ্তাহ ব্যাপি লকডাউনের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। এদিকে, করোনার ভয়াবহতায় জেলা প্রশাসন পুনরায় আগামি ১৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। আর উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামি ২১ জুন উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। প্রধান সড়কসহ একাধিক রাস্তায়বিস্তারিত পড়ুন
দুই দশকে বেনাপোল স্থলবন্দরে ৯ বার অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি হয়, ক্ষতি পূরণ পায়নি কেউ

গত বছরের মত আবারো বেনাপোল স্থলবন্দরে আগুনে পুড়েছে আমদানি পণ্য বিচিং পাউডারবাহী ভারতীয় ট্রাক। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এনিয়ে গত দুই দশকে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বড় ধরনের ৯টি অগ্নিকান্ডে ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে টনক নড়েনি বন্দর কর্তৃপক্ষের। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ও জনবল না থাকায় বার বার অগ্নিকাণ্ডে ঘটনায় অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। এদিকে, বেনাপোল স্থলবন্দরে বিচিং পাউডারবাহী ভারতীয় ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্তবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় আটক দুই, মটরসাইকেল উদ্ধার

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকৃত মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে। থানা সুত্রে জানা যায়, বুধবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র কালিগঞ্জ সার্জিকেল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটায়ে তাকে মারাত্মক যখম করেবিস্তারিত পড়ুন
‘সবার কমপক্ষে তিনটি করে গাছ লাগানো উচিত’

দেশে ক্রমবর্ধমান বনায়ন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবার তিনটি করে গাছ লাগানো উচিৎ বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় ধারাবাহিক বৃক্ষ রোপনের অংশ হিসেবে মোহাম্মদপুর মোড় থেকে ছুটিপুর-যশোর প্রধান সড়কের দুই পাশে কয়েকটি তালের চারা রোপনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
তালা উপজেলা ভূমি কমিটি গঠন

বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি ও অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা ভূমি কমিটির গঠন করা হয়েছে। বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর। সভায় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
তালায় গ্রীন ম্যানের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ। গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসানবিস্তারিত পড়ুন
যেসব সুযোগ-সুবিধা থাকছে মডেল মসজিদে

মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এসব মসজিদে থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। নানা সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ এরমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিতবিস্তারিত পড়ুন
কেশবপুর মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ১২ টি মামলায় ২ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইর“ফা সুলতানা। কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার গাজীর মোড়ে মাস্ক না পরায় ১২ জনকে দন্ডবিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় ২ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

