বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গ্রীন ম্যানের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, তৌহিদ রানা, মুন্সী রাকিবুল ইসলাম।

এ সময় অতিথিগণ গ্রীন ম্যান সংগঠনের জন্য শুভ কামনা জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তালা উপজেলায় “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই স্লোগানকে সামনে রেখে নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীন ম্যান সংগঠন।

গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, করোনা পরিস্থিতির কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো চার শতাধিক বৃক্ষ রোপণ, বাড়ির উঠানে সবজির বাগান সৃষ্টিতে শাক-সবজির বীজ বিতরণ, তালা উপজেলা চত্তর ও ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষায়নের আওতায় আনা, সংগঠনের ফেইসবুক গ্রুপে অনলাইন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা প্রভৃতি।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব