জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো ৩জনের মৃত্যু ।। লকডাউনেও চলছে ইজিবাইক-মহেন্দ্র

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন মৃত্যুর সংখ্যায় যোগ হচ্ছে অনেকে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (৫জুন) সকাল পর্যন্ত আরো ৩জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং অপর দু’জন করোনা উপসর্গে মারা যান। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে আর করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীরবিস্তারিত পড়ুন
তালায় করোনা আক্রান্ত হয়ে পশু চিকিৎসকের মৃত্যু

সাতক্ষীরার তালায় করোনা আক্রান্ত হয়ে মিঠুন ঘোষ (২৭) নামের এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের বিষ্টু পদ ঘোষের পুত্র। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও ৬ মাস বয়সী পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘মিঠুন ঘোষ স্থানীয়ভাবে পশু চিকিৎসক হিসেবে কাজ করতেন। জ্বর-সর্দি, কাশিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলাব্যাপী ৭ দিনের লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

সাতক্ষীরা জেলাব্যাপী সাতদিনের লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন। সকাল থেকে সাতক্ষীরা শহরে মানুষের যাতায়াত অন্যদিনের চেয়ে খুবই কম লক্ষ্য করা গেছে। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কিছু কিছু দোকান খোলা রাখতে দেখা গেছে। জেলা শহরের চারিপাশ ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকলেও চলছে ব্যাটারি ভ্যান, ইজিবাইক, টেমম্পু, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। দূরপাল্লার কোন যানবাহন চলতে দেখা যায়নি। সাতক্ষীরা-খুলনা মহাসড়ক, সাতক্ষীরা-যশোর মহাসড়ক, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক, সাতক্ষীরা-আশাশুনি সড়কেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর কলেজের সীমানা প্রাচীর নির্মান কাজের উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজের সীমানা প্রাচীর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে ওই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। ১লাখ টাকা ব্যয়ে এলজিএসপি-থ্রি এর ইউনিয়ন পরিষদের সাধারণ বরাদ্দ থেকে কলেজটির সীমানা প্রাচীর নির্মান করা হচ্ছে বলে বলে জানান ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য অলিয়ার রহমান,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমান সবজি বাজার উদ্বোধন

কলারোয়ায় ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কৃষি অফিসের সামনে ভ্যানচালিত ওই ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি অফিসে নিজস্ব অর্থায়নে করোনাকালে সাধারণ মানুষের সুবিধার্থে পাঁচটি ভ্যানগাড়িতে ডাটা শাক, পুঁই শাক, লাল শাক, আলু, মিষ্টি কুমড়া, কাঁচা ঝালসহ তরিতরকারি সম্বলিত ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করা হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭ দিনের ‘লকডাউন’ শুরু

সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) সকাল থেকে সাত দিনের বিশেষ ‘লকডাউন’ শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে দোকান-পাট, শপিংমল ও গণপরিবহন। এছাড়া সাধারণ মানুষকে ঘরে ফেরাতে শহরে পুলিশি চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসানো হয়েছে যশোর ও খুলনা থেকে সাতক্ষীরা জেলার প্রবেশদ্বারেও। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও বন্দরের বাজারঘাট ও দোকান-পাট বন্ধ রয়েছে। নজরদারি বাড়ানোবিস্তারিত পড়ুন
তালায় করোনো সংক্রমণ রোধে অভিযান, মামলা-জরিমানা

সাতক্ষীরায় সাতদিনের লকডাউনের প্রথম দিনে করোনো ভাইরাসের সংক্রমণ রোধে তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্ট করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ওবিস্তারিত পড়ুন
দেশের কণ্ঠের মণিরামপুর প্রতিনিধি আমিনুরের মৃত্যু

‘দৈনিক দেশের কণ্ঠ’ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি ও রোহিতা ইউপির ১ নম্বর (পট্টি-সরণপুর) ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মারা গেছেন। শনিবার (৫জুন) বিকেল ৫টার পর তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং দুই বছর বয়সী জমজ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমিনুর রহমান সরণপুর গ্রামের মৃত ডা. মোহাম্মদ হোসেনের ছেলে। তিনিও পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন।বিস্তারিত পড়ুন
শশাডাঙ্গা পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শশাডাঙ্গা শ্রী শ্রী বাসন্তী মন্দির এর সার্বজনীন পূজা পরিষদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মন্দিরের সকল সদস্যদের উপস্থিতিতে ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হন- বিমল সরকার, নিরাপদ সরকার, গুরুপদ সরকার, সুধীর ডাক্তার। সভাপতি মনোনীত হন- বিশিষ্ট ব্যবসায়ী প্রকাশ সরকার, সহ সভাপতি- প্রসাদ সরকার, চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক- ইন্দ্রজিৎ সরকার, কোষাধ্যক্ষ- গণেশ সরকার, সংস্কৃতিবিস্তারিত পড়ুন
শ্যামনগরে হরিণের মাংসসহ নৌকা জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করেছেন বনবিভাগ ও সিপিজির সদস্যরা। তবে এসময় কোনো চোরা শিকারিকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (৪ জুন) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে এ নৌকা ও মাংস জব্দ করা হয়। বনবিভাগ জানায়, অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারিরা ব্যাগ ভর্তি হরিণের মাংস নৌকায় ফেলে পালিয়ে যান। হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।বিস্তারিত পড়ুন

