জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় ইয়াবাসহ এক ব্যক্তি র্যাবের হাতে আটক

সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকায় ৪৮২ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ শেখ আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। তিনি উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ আলী আহাম্মদের পুত্র। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব তাকে আটক করে। তালা থানা পুলিশ ও র্যাব-৬ সূত্র জানায়, ৪ জুন (শুক্রবার) রাতে র্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার কানাইদিয়া খেয়াঘাট এলাকা থেকে শেখ আমিরুল ইসলাম (৪৫) কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৩ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পথে আরও চার বাংলাদেশিকে আটক করেছে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিজিবি। শুক্রবার (৪ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, তলুইগাছা এবং কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সিরাজপুরের আলীম গাজী (২০), কলারোয়ার সুলতানপুরের আলম হোসেন (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরার রবিউল ইসলাম (২২) ও যশোরের সিকারপুর গ্রামের আসাদ সরদার (৪৫)। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়কবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধে মিথ্যে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সুনাম ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ জানান, পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মৃত. আব্দুস সামাদ সরদারের ছেলে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ইউনিয়নে আমার প্রতিপক্ষরা সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৭ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয় শনিবার দুপুরে। মৎস্য অধিদপ্তর সাতক্ষীরা অফিসের আয়োজনে এল্লারচর চিংড়ি প্রদর্শনী খামারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। প্রশিক্ষণ সমন্বয় করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা। সমাপনি অনুষ্ঠানে অতিথি থেকে আলোচনা করেন উপ প্রকল্প পরিচালক লুকাস সরকার ও মনিষ কুমার মন্ডল। সাতক্ষীরা ওবিস্তারিত পড়ুন
দেবহাটায় সীমানা প্রাচীর ভেঙ্গে হামলার ঘটনায় মামলা: আটক-২

সাতক্ষীরার দেবহাটায় সংখালঘু পরিবারের উপর হামলা, ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে পুটু গাজীর ছেলে সিদ্দিক গাজী (২৫) ও পুটু গাজীর স্ত্রী সবজান বেগম (৫০) কে আটক করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঘরী গ্রামের অমল ঘোষের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার সময় বাধা দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে প্রতিবেশির পরিবার। এঘটনায় মাঘরী গ্রামের মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি গঠন

সাতক্ষীরা জেলার সাধারণ শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ জুন) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী এস এম জান্নাতুল নাঈমকে সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসাকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনান্যরা হলেন, সহ-সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আততাবুজ্জামান ফারহাদ ও গ্রিনলাইফ মেডিকেলবিস্তারিত পড়ুন
সাবেক ভূমি কর্মকর্তা রজব আলী গাজী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত

সমাজসেবক ও সাবেক উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোঃ রজব আলী গাজী (৮০) সকালে রাস্তায় হাটার সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ জুন-২০২১) সকালে রাজগঞ্জের মোবারকপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ রজব আলী গাজী রাজগঞ্জ বাজারের বাসিন্দা। জানা গেছে- প্রতিদিনের ন্যায় এদিন সকালে হাটতে বের হয় মোঃ রজব আলী গাজী। এসময় একটি মোটর সাইকেল এসে ধাক্কা দিলে মাটি পাড়ে যেয়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে উপজেলার ডহুরী বিলপাড়ে শনিবার সকালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)(২য় সংশোধিত) এর আওতায় মৎস্য চাষী সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার এম,এম আলমগীর কবীরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন পর্যায়ে সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের ত্রিশালে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হারুনবিস্তারিত পড়ুন
নোয়াখালীর চাটখিলে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই মো. রুবেল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল হোসেন নির্যাতিত কিশোরীর (১৩) দূরসম্পর্কের দুলাভাই হন। গত তিন বছর ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন তিনি। শুক্রবার দুপুরে রুবেল কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় তারবিস্তারিত পড়ুন

