মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় অন্যের ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জারে টাকা দাবি

Rabiul Islam নামের ফেসবুক আইডি হ্যাক করে সাইবার ক্রাইম চক্র ০১৪০৫৪১৮৩৭৫ (নগদ) নাম্বার মোবাইল ফোনে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ইতোমধ্যে ওই আইডির সত্ত্বাধিকারি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মরহুম আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম থানায় অভিযোগ করেছেন। ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টার পরে বিষয়টি তার নজরে আসে। কে বা কারা তারা ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়।বিস্তারিত পড়ুন

উৎপাদন বাড়লেও চা রফতানি কঠিন হবে : বাণিজ্যমন্ত্রী

দেশের মানুষের চা খাওয়ার অভ্যাস বেড়েছে। ফলে উৎপাদন বাড়লেও চা রফতানি করা কঠিন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৪ জুন) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’ স্লোগানে বর্ণাঢ্য আয়ােজনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপােষকতায় বাংলাদেশ চা বাের্ডের উদ্যোগে প্রথম জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ চা বাের্ডের গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ক্লোন বিটি-২২ ওবিস্তারিত পড়ুন

বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত : কাদের

বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করাবিস্তারিত পড়ুন

আজ মধ্যরাত থেকে সাতক্ষীরা জেলাব্যাপী ৭ দিনের লকডাউন

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক-এমপি এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লকডাউনেরবিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের তাহিরপুরে টাকাটুকিয়া ফুটবল দলের জার্সির মোড়ক উম্মোচন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া ফুটবল দলের জার্সির মোড়ক উন্মোচন করা হয়েছে। (৩ জুন বৃহস্পতিবার) কুশিয়ারা ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) সুমন চৌধুরীর দেওয়া ২৪পিচ জার্সির মোড়ক উন্মোচন করেন কুশিয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী দেব। এসময় উপস্থিত ছিলেন কুশিয়ারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অঞ্জন কান্তি দাস সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

মেসির গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্জেন্টিনা

ম্যাচে দাপট দেখিয়েই খেলল আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই গোলটি ধরে রাখতে পারল না বেশিক্ষণ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১২ মিনিট পরই সেই গোল শোধ করে দেয় চিলি। অ্যালেক্সিজ সানচেজ ফেরান সমতা। আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল আবেগের। তারাবিস্তারিত পড়ুন

মিয়ানমার ঐক্য সরকার ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে

সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার। বৃহস্পতিবার রাতে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার তাদের সম্ভাব্য সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি, দেশটিতে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া বা বিশ্বের যেকোনোবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্ট

কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা ও বাজার খোলাসহ সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইউএনও অফিসের পেশকার শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, করোনা এক্সপার্ট টিম এর টিম লিডার আবু হাসান, সদস্য ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

বাজারে তেল ও পেঁয়াজসহ ৭ পণ্যের দাম বাড়তি

রাজধানীর বাজারে এখন সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম। এছাড়া চাল, আটা, ময়দা, রসুন ও ডালের দাম গত এক সপ্তাহে বেড়ে গেছে। এর বাইরেও কিছু পণ্যের দাম এখনো বেশ চড়া। গরুর মাংস ৬০০ টাকা কেজির নিচে কেনা যাচ্ছে না। ব্রয়লার মুরগির দাম নাগালের মধ্যে হলেও দেশি মুরগির দাম বেশি। এছাড়া বেড়ে রয়েছে গুঁড়োদুধের দাম। এমন অবস্থায় নিত্যদিনের খাবারের চাহিদা মেটাতে চাপে আছে সীমিতবিস্তারিত পড়ুন

আজ জাতীয় চা দিবস

আজ জাতীয় চা দিবস। দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনে আয়োজন করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ চা বোর্ড আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের চা দিবসের প্রতিপাদ্য, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার। ১৯৫৭ সালের ৪ জুন প্রথম বাঙালি হিসেবে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পরবিস্তারিত পড়ুন