বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ মধ্যরাত থেকে সাতক্ষীরা জেলাব্যাপী ৭ দিনের লকডাউন

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক-এমপি এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লকডাউনের সময় সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার সাথে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশ চেকপোস্ট থাকবে। এসময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বাঁধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সভায় সার্বিক বিবেচনায় সকলের মতামতের ভিত্তিতে আগামী শনিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকলের যানবাহন ছাড়া সকল ধরনের পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জনগণের সুবিধার্থে দোকানপাট কাঁচাবাজার সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। মাস্ক বিহীন কোন ব্যক্তি ঘোরাফেরা করা করলে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হবে। সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ভোমরা স্থলবন্দরে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে কিন্তু আশপাশের সকল দোকান বন্ধ থাকবে।

এসময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আল মাহমুদ, সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত, মেডিকেলে তত্ত্বাবধায়ক ডা: কুদরত-ই-খোদা, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সম্প্রতিকালে সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমন উদ্বেজনক হারে বৃদ্ধি পায়। এরই মধ্যে ভারত ফেরত বৈধ ও অবৈধ যাত্রীদেরকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়ে প্রশাসন। এসব যাত্রীদের বিভিন্ন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইতোমধ্যেই করোনা সংক্রমনের হার ৫০ পার্সেন্ট অতিক্রম করায় স্বাস্থ্য অধিদপ্তর লকডাউনের জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। গত দুই দিনে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার ছিল প্রায় ৫৪ শতাংশ। করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। এদিকে, ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাকের ড্রাইভার ও হেলপারদের বন্দর এলাকায় অবাধ বিচরণ করোনা সংক্রমনের অন্যতম কারণ। যার কারণে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১