শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি

কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষির অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তণ অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বেনজির হোসেন হেলাল, সোহেল রানা, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলী, শেখ জাকির হোসেন, ফারুক হোসেন রাজ, রাজু রায়হান, সোহাগ হোসেন, রাসেল হোসেন, দেলয়ার হোসেন, রাব্বি হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

বক্তারা জমিতে জৈব সার ব্যবহার বৃদ্ধি, বস্তা পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, পলি মালচিং পদ্ধতিতে সবজি চাষ করাসহ অন্যান্য বিষয়ে তুলে ধরেন।

জানা যায়, প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রায়ন। সুনিদিষ্ট উদ্দেশ্য সমূহ হচ্ছে ক্লাইমেট-স্মাট প্রযুক্তি ব্যবহার ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা ১৭০% থেকে ১৭৫% এ উন্নীত করণ, স্থানীয় অভিঘাত সহনশীল টেকসই জাত সম্প্রসারণ ও অভিযোজন কৌশলের মাধ্যমে ফসলের বৈচিত্রায়ন সহ অন্যান্য উদ্দেশ্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক