মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ার ধানদিয়ায় পেয়ারা চাষে আশার আলো দেখছেন চাষীরা

থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান। তার পরিবারে ফিরেছে সুদিন। পাশাপাশি পেয়ারা বাগানে কাজের সংস্থান হয়েছে অনেকের। উপজেলার অন্য কৃষকেরা পেয়ারা বাগান করে নিজেদের ভাগ্য বদলানোর প্রচেষ্টা চালাচ্ছেন। কৃষক আব্দুল মান্নান ২৫শতক কৃষি জমিতে শুরু করেছেন থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ। চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগান থেকে ফলন পেতে শুরু করেছেন। তার ২৫ শতক জমিতে ফলনশীলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো তিন ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় আরো তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়ার পর তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক কর্মকর্তা। তিনি জানান, ‘পৌরসভাধীন গদখালীর এক গৃহবধূ এবং মুরারীকাটি ও চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের দুই পুরুষের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা চিকিৎসাধীন আছেন। তাদের নিয়মিত স্বাস্থ্যসেবা পরামর্শ দেয়া হচ্ছে।’

কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসী সভা

কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশু শিশু প্রতি শিশু – বাদ যাবে না কোন শিশু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১ জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

কলারোয়া উপজেলায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর পটল চাষীদের কে নিয়ে পটল চাষের অন্যতম সন্ধ্যামণি জাত উপরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি এবং জৈবিক বালাই দমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় মাহমুদপুর মাঠে মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন , নিরাপদ খাদ্য উৎপাদন পারে প্রতিটিবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমস্ হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ১২৮৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

বেনাপোল কাস্টম হাউসে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার চেয়ে ১২৮৫.৪৮ কোটি টাকার রাজস্ব বেশী আদায় হয়েছে। যা শতকরা ৫২.০১% বেশী। গত ২০১৯-২০২০ অর্থবছরে প্রথম ১১ মাসে অর্থাৎ মে মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ২৪৩১.৭৩ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ১১ মাসে একই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩৭৫৬ .৯১ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১২৮৫.৪৮ কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, গত দেড় বছরবিস্তারিত পড়ুন

উপকূলে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী জাতীয় সংসদে তুলে ধরবো : এমপি রবি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপকূলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ জুন ) দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা খেয়াঘাট এলাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধানবিস্তারিত পড়ুন

দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্য হলেন ড. আনোয়ার হোসেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নূর-ই -আ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে আগের পদের মেয়াদেরবিস্তারিত পড়ুন

কেশবপুরে ষড়যন্ত্র থেকে রেহায় পেতে ঘের মালিকের সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে মাছের ঘের নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রেহায় পেতে কন্দর্পপুর এলাকার ঘের মালিক খালিদ হোসেন সংবাদ সম্মেলন করেছেন। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খালিদ হোসেন (৩০) বলেন, ২০১৭ সালে তিনি পাঁচ বছরের জন্য উপজেলার কন্দর্পপুর এলাকার হাজরা তলার কুড়ের প্রায় ১৩০ বিঘা মাছের ঘের জমির মালিকদের কাছ থেকে হারি নেন। তিনি ওই ঘেরের জমির মালিকদের হারির টাকা পরিশোধ করাসহ সঠিক সময়ে পানি নিষ্কাশনও করেছেন। যাহাবিস্তারিত পড়ুন

মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহার করা যাবে না, যুক্তি দিল সৌদি সরকার

মসজিদে উচ্চস্বরে লাউডস্পিকার ব্যবহারে সৌদি আরব যে নিষেধাজ্ঞা দিয়েছে তার পক্ষে যুক্তি দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, মসজিদের সব লাউডস্পিকারের ভলিউম সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ পর্যন্ত বাড়ানো যাবে। ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুললতিফ আল-শেখ বলেছেন, লোকজনের অভিযোগের ভিত্তিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু রক্ষণশীল মুসলিম দেশটিতে সরকারের এই পদক্ষেপ অনেকেই ভালোভাবে নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এই নিষেধাজ্ঞার পর রেস্টুরেন্ট ও ক্যাফেতেবিস্তারিত পড়ুন

হাবিপ্রবির শিক্ষার্থীরা মুচলেকা দিয়ে ১০ জুন থেকে সশরীরে পরীক্ষায় বসতে পারবেন

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে আবাসিক হলে থাকতে পারবেন না, এমন শর্তে পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থীদের মুচলেকা দিতে হবে। সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনদের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১০ জুনের পর থেকে যে কোন অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষাবিস্তারিত পড়ুন