শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী জাতীয় সংসদে তুলে ধরবো : এমপি রবি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপকূলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুন ) দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা খেয়াঘাট এলাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী একটাই টেকসই বেড়ি বাঁধ। সাতক্ষীরার শ্যামনগর উপকুলে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী আমি মহান জাতীয় সংসদে তুলে ধরবো। এই উপকুলের মানুষ প্রতিবছর বিভিন্ন দুর্য়োগে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছে।” এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ এ.কে. ফজলুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কমাল শুভ্র, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্রাণ উপ- কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দিন, সদস্য সচিব এ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, এ্যাড, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম (যাদু), কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসিফ সাহবাজ খান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সাবেক ছাত্র নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপকূলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত