বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহার করা যাবে না, যুক্তি দিল সৌদি সরকার

মসজিদে উচ্চস্বরে লাউডস্পিকার ব্যবহারে সৌদি আরব যে নিষেধাজ্ঞা দিয়েছে তার পক্ষে যুক্তি দিয়েছে দেশটির সরকার।

গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, মসজিদের সব লাউডস্পিকারের ভলিউম সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ পর্যন্ত বাড়ানো যাবে।

ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুললতিফ আল-শেখ বলেছেন, লোকজনের অভিযোগের ভিত্তিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।

কিন্তু রক্ষণশীল মুসলিম দেশটিতে সরকারের এই পদক্ষেপ অনেকেই ভালোভাবে নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এই নিষেধাজ্ঞার পর রেস্টুরেন্ট ও ক্যাফেতে উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধের ডাক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রী আবদুললতিফ বলেন, যাদের কাছ থেকে অভিযোগ এসেছে তাদের মধ্যে অভিভাবকরাও রয়েছেন। তারা বলছেন, মসজিদের লাউডস্পিকারের কারণে শিশুদের ঘুমে সমস্যা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে আবদুললতিফ বলেন, যারা নামাজ পড়তে চান তাদের ইমামের ডাকের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।

সরকারের এই পদক্ষেপের যারা সমালোচনা করছেন তাদের ‘দেশের শত্রু’ হিসেবে তিনি আখ্যায়িত করেন এবং তারা জনগণের মতামতকে উপেক্ষা করছেন বলেও দাবি করেন তিনি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান দেশটিকে আরও উদার ও জনগণের মধ্যে ধর্মীয় বিধিনিষেধ শিথিল করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। উচ্চস্বরে মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা এসব পদক্ষেপের সর্বশেষ সংযোজন।

তবে ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ শিথিল করলেও সৌদি আরবে মত প্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত করেছেন প্রিন্স সালমান। দেশটিতে সরকারের সমালোচনাকারী হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার ও কারারুদ্ধ করা হয়েছে।

সূত্র : বিবিসি

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা