শুক্রবার, জুন ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, জুলাই ৭, ২০২১

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মণিরামপুরে করোনা পরিস্থিতি উর্ধ্বমুখী, নতুন আক্রান্ত ৪৫

মণিরামপুরে করোনা ভাইরাস পরিস্থিতি উর্ধ্বমুখী উঠছেই। বুধবার (৭ জুলাই) নতুন করে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। এদিয়ে মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২২৩ জন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, করোনাকালীন সময়ের মধ্যে মণিরামপুরে বুধবার ছিলো আক্রান্তে সংখ্যা সর্বোচ্চ। সবমিলিয়ে এ পর্যন্ত ২২৩ জন হাসপাতালের আয়াত্তে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ অনুপ কুমার বসু বলেন, মণিরামপুরের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বুধবার ৪৫ জন আক্রান্ত হয়েছেন বলে সত্যতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় করোনায় চার ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

কুষ্টিয়ায় বুধবার (৭ জুন) চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। পিতা হাজী আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ১ টারদিকে মারা যান। এদিকে শহরের বেসরকারী ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে-এমপি রবি

‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন

করোনায় অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালকদের  বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় বুধবার (০৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে বদ্দীপুর কলোনী এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরায় রিকসা-ভ্যান- চালক, ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। প্রতিদিনের ন্যায় বুধবার (০৭ জুলাই) দুপুরে সুলতানপুর ঝিলপাড়া, বদ্দীপুর কলোনী, রিকসা-ভ্যান শ্রমিক, কুখরালী ও টেনিস ক্লাব চত্বর এলাকায় এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার ও কনসেনটেটর সেবা কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি-অক্সিজেন সেবা দিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উগ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনটেটর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) বেলা ১২টায় রেড সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি-অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন

উঠানে বাবার লাশ রেখে সন্তানরা জমি ভাগাভাগিতে ব্যস্ত!

জমিসংক্রান্ত বিরোধের জেরে ইয়াছিন মোল্লার ৫ সন্তানের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৩টায় মৃত্যু হলেও বুধবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে থাকে বাবার লাশ। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা (৮৫)। ২২ ঘণ্টা পরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা যায়। এদিকে এসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের। এ নিয়ে জেলায় বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৮৬ জন। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিক্যালে যুক্ত হলো নতুন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

সাতক্ষীরার করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেড। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে প্রতিষ্ঠানের বেকম্যনস করোনা ওয়ারিয়র্স। বুধবার আনুষ্ঠানিকভাবে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়। বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের কাছে এই উপহার তুলে দেয় প্রতিষ্ঠানটির ডিএসএম ইব্রাহীম হোসেন ও খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজারবিস্তারিত পড়ুন

১৪ বছর পর শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালো আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নির্ধারিত সময়ে কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে। ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে লওতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৬১তম মিনিটে লুইস দিয়াজ বা পাশ থেকে সরু কোণ থেকে গোল দিয়ে কলম্বিয়াকে সমতায় ফেরান।বিস্তারিত পড়ুন