শুক্রবার, জুন ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, জুলাই ৭, ২০২১

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মামলা করে ৫ লাখ টাকা জরিমানা খেলেন মমতা

পশ্চিমবঙ্গের আলোচিত নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। এরপর তিনি নিজেই বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় এই মামলার রায় ঘোষণা করেন। সেই সঙ্গে মামলাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছে কলকাতা হাইকোর্ট। মূলত কৌশিক চন্দকে পরিকল্পিতভাবে হেনস্থা ও অপমান করার অভিযোগে মমতাকে এ জরিমানা করা হয়েছে। রায় ঘোষণা পর মামলাটি এখন ভারতের প্রধান বিচারপতির কাছে যাবে। সেখান থেকে মামলাটি অন্য বিচারপতির কাছে হস্তান্তর করাবিস্তারিত পড়ুন

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান তারকাকে। তিনি কিছুদিন ধরেবিস্তারিত পড়ুন

করোনা পরিস্থিতি ফের অবনতি ভারতে

পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৩ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খবর এনডিটিভি। ভারতে একদিনের ব্যবধানেই সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বেড়েছে। একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। একই সময়ে দেশটিতে মারা গেছে ৫৫৩ জন। এ নিয়ে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছেবিস্তারিত পড়ুন

কোপা আমেরিকা কাপ

ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় থাকে ম্যাচ। এই ম্যাচটার নায়ক নিঃসন্দেহে এমিলিয়ানো মার্টিনেজ। তার হাতের বিশ্বস্ততায় আরও একবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আরও একবার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরী হলো সুপার স্টার লিওনেল মেসির। শিরোপা আক্ষেপ ঘোচানোর ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। অথচ ফাইনালের উঠার পথে কলম্বিয়া বাঁধা টপকাতেবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: ভারতের ৯ কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে বুধবার (৭ জুন)। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণসহ অন্তত নয়জন মন্ত্রী। এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। এছাড়া এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, জল শক্তিবিষয়ক প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায়

করোনায় ও উপসর্গে ২৫ জেলায় দুইশো জনের মৃত্যু

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ২৫ জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪বিস্তারিত পড়ুন

শক্তিশালী পাসপোর্ট সূচকে আট ধাপ পেছালো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে আট ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানা যায়। গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। ২০২০ সালেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে তীব্র যানজট কঠোর বিধিনিষেধেও

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে অফিস-আদালত, সীমিত করা হয়েছে যানচলাচল। এর মধ্যেই বুধবার (৭ জুলাই) সকাল থেকে রাজধানীর সড়কে ছিল যানবাহনের ভিড়। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর শ্যামলি, কলেজগেট, ধানমন্ডি, পাস্থপথ, শাহবাগ, কাওরানবাজার বাংলামটর, ইন্দিরা রোড, বিজয়সরণি, রাসেল স্কয়ারসহ বেশ কয়েকটি এলাকায়। রাজধানীর এ সব এলাকায় একদিকে যেমন বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও রিক্সার সংখ্যা, তেমনি বেড়েছে পথচারীদের চলাচল। অলিগলিতে মানুষের উপস্থিতি বেড়েছে। তাদের কেউ বের হয়েছেন বাজারবিস্তারিত পড়ুন

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

ইউরো কাপের প্রথম সেমিফাইনালে জমজমাট লড়াই উপহার দিলো স্পেন ও ইতালি। যেখানে টাইব্রেকারে গিয়ে শেষ হাসি হাসল ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালি। ইউরো কাপের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করল আজ্জুরিরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়ার ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ছিল সমতা। পরে অতিরিক্ত যোগ করা সময়েও গোল করতে পারেনি কোনো দল। যার ফলে দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ম্যাচের ফল নিজেদের পক্ষেবিস্তারিত পড়ুন

চীনের কমিউনিস্ট পার্টির ভার্চুয়াল সম্মেলনে বিএনপি

চীন কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘সিপিসি এবং বিশ্ব রাজনৈতিক দল সম্মেলন’ শীর্ষক উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেয় প্রতিনিধি দলটি। সিনিয়র, মধ্যম, তরুণ এবং নারী নেত্রীদের সমন্বয়ে সাজানো এই প্রতিনিধি দলে ২৫ জনের নাম থাকলেও ১৯ জন অংশ নেন। বাকি ছয় নেতা অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগবিস্তারিত পড়ুন