জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাবিবুল বাসার ফারহাদ, আজিজুল ইসলাম ইমরান, আলতাফ হোসেন (বাবু), অসীম কুমার বিশ্বাস, আজাদ হোসেন টুটুল, ইদ্রিস আলী, আজাহারুল ইসলাম, শহিদুল আলম প্রমুখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে ১ মাসের জন্য আলতাফ হোসেন বাবুকে আহবায়ক, হাবিবুলবিস্তারিত পড়ুন
কেশবপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করলেন ইউপি সচিব

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করলেন ইউপি সচিব মোকলেছুর রহমান। মোকলেছুর রহমান জানান, মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের পীর আলী খানের ছেলে মো: আসলাম খান (৪৫) গত শনিবার করোনা পজিটিভ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঐ বড়ীতে লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় খাবার ও ঔষধ আক্রান্তের বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ। তিনি জানান, এ পর্যন্ত মঙ্গলকোট ইউনিয়নেবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিংমলও

চলমান লকডাউন শেষে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এছাড়া চলমান লকডাউনের অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল আজহায় মানুষের চলাচলে সুবিধার্থে এবং পশুর হাটে বেচা-কেনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জানা গেছে, ঈদের পরবিস্তারিত পড়ুন
কুরবানি করার শর্ত ও নিয়মাবলী

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা ও কুরবানি। এ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা নির্দেশ এসেছে কুরআনুল কারিমে। আর্থিক ও আত্মিক এ ইবাদত-বন্দেগি পরিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে বিশেষ শর্ত ও নিয়ম। আল্লাহ তাআলা কুরআনুল করিমের একাধিক স্থানে শুধু তার জন্য কুরবানি বা ত্যাগের বহিঃপ্রকাশ করেছেন এভাবে- ১. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন।’ (সুরা কাউসার : আয়াত ২) ২. قُلْ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَবিস্তারিত পড়ুন
রাজধানীর বাড্ডায় মাসে কোটি টাকার জাল নোট বানাতেন রহিম-ফাতেমা দম্পতি

রাজধানীর বাড্ডায় একটি বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরির কারখানা খোলেন আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগম। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তারা এই কারখানা পরিচালনা করে আসছিলেন। সেখান থেকে মাসে কোটি টাকার জাল নোট তৈরি হতো। সম্প্রতি তাদের এসব কর্মকাণ্ডের গোপন তথ্য পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সোমবার (১২ জুলাই) বাড্ডার নুরেরচালা সাঈদ নগর এলাকার সেই বাসায় অভিযান চালায় ডিবি গুলশান।বিস্তারিত পড়ুন
প্রিয়াঙ্কার ডিভোর্স হতে যাচ্ছে, অভিনেতার দাবি

কিছুদিন আগেই সালমান খানের ‘রাধে’ সিনেমার সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কামাল আর খান। সিনেমার রিভিউ করতে গিয়ে তিনি বলেছিলেন, ঈদে ছবি রিলিজ করে তা দেখার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চান সালমান। তারপর সালমান এও জানান যে টাকা খরচ করে তার সিনেমা দেখলে তিনি সেই আয়ের কিছু অংশ করোনা মোকাবিলায় দান করবেন। ছবির কিছু মিথ্যে প্রশংসামূলক রিভিউ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কেআরকে। তার এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আদালতে মামলাও করেছিলেনবিস্তারিত পড়ুন
নোবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে ফাইনাল পরীক্ষা নেয়া শুরু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু হয়। নোবিপ্রবির ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে শুরু হয়েছে এ পরীক্ষা। এর আগে গত ২৮ থেকে ৩০ জুন টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষারবিস্তারিত পড়ুন
১২ জুলাই
খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের প্রাণ কাড়ল

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে রোববারের (১১ জুলাই) তুলনায় মৃত্যু কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন। সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরেরবিস্তারিত পড়ুন
জনগণকে বাঁচাতে সবার দায়িত্বশীল ভূমিকা চান কাদের

করোনার এই সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১২ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাই।’ সংকটকালে সাহস জোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেয়ার যে অপচেষ্টা করছে তা বন্ধ করতেওবিস্তারিত পড়ুন
এইচএসসি-এসএসসি’র মূল্যায়ন কীভাবে, ঘোষণা চলতি সপ্তাহে

চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটোপাস দেয়া হবে সে সিদ্ধান্ত জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে। জানা গেছে, ২০২১ সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাস করানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।বিস্তারিত পড়ুন

