জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঈদে গণপরিবহন চালুর পরামর্শ ব্যবসায়ী ও পুলিশের

এবারের ঈদুল আজহায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামও বলেছেন একই কথা। স্বাস্থ্যবিধি মেনে বাস ও রেল যোগাযোগ সচল থাকলে সংক্রমণের হার কম হতে পারে বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। পবিত্র ঈদুল আজহায় (কোরবানির ঈদে) শিল্পাঞ্চলসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্তবিস্তারিত পড়ুন
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম : মাঠে নামছে প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম

সারাদেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক টিম।শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলাকে ভাগ করে পরিদর্শন শুরু করবে পাঁচটি টিম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পরিদর্শনকারী টিমগুলোকে বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান ,অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের পাঁচটি টিমের একটিতে নেতৃত্ব দেবেন আশ্রায়ন-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন নিজেই। ঢাকা,বিস্তারিত পড়ুন
ইসলামের আলোকে মহামারির কারণ ও বাঁচার উপায়

কোভিড-১৯ বর্তমান বিশ্বে মহামারী হিসেবে ব্যাপক ভয়াবহ আকার ধারণ করেছে। super power রাস্ট্রগুলোও রীতিমত অসহায় হয়ে পড়েছে। Medical science এখনো পর্যন্ত চুড়ান্ত কোনো সামাধান বের করতে পারেনি। কি যেন এক অদৃশ্য শক্তি বিনা যুদ্ধে সমগ্র পৃথিবীরকে তছনছ করে দিচ্ছে। বিশ্বে এটির আক্রান্তের সংখ্যা প্রায় ৮৭ লাখের বেশী এবং মৃতের সংখ্যা প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার। বাংলাদেশে এর আক্রান্তের সংখ্যা প্রায় ১লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছুঁইছুঁই।বিস্তারিত পড়ুন
দেশে টিকা নিয়েছেন ১ কোটি ২ লাখ ৪৮ হাজার মানুষ

দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৪ হাজার ৫৭৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৭৬ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৯ হাজার ৭৭৩ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫২ হাজার ৭৩৯ এবং নারী ৩৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন। এই টিকাবিস্তারিত পড়ুন
করোনা: দেশে কারফিউ বা ১৪৪ ধারা জারির পরামর্শ

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসরোধে দেশে কারফিউ বা ১৪৪ ধারা জারির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, দেশে কঠোর লকডাউন চলছে কিন্তু মানুষের চলাফেরা বা জমায়েত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এভাবে চলতে থাকলে করোনার ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে দেশেরবিস্তারিত পড়ুন
ব্যারেজ খুলে দিল ভারত, দেশে আকস্মিক বন্যা

তিস্তা ব্যারেজের ৬৫ কিলোমিটার উজানে ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশ অংশে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদী পাড়ের গ্রামগুলোতে অকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা থেকেই লালমনিরহাটের দোয়ানীর ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। রাত আটটায় বিপদসীমা অতিক্রম করে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এক ঘণ্টা পর রাত নয়টায় তা বেড়ে ২০ সেন্টিমিটারে উঠে যায়। জানা গেছে, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরসাইকেল আটকালেন এএসআই, অক্সিজেনের অভাবে মারা গেলেন বৃদ্ধ!

সাতক্ষীরায় অসুস্থ বৃদ্ধ পিতার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে শহরের ইটাগাছা হাটের মোড়ে পুলিশ মোটরসাইকেল আরোহী ছেলেকে দু’ঘণ্টা আটকিয়ে রাখায় অক্সিজেনের অভাবে তার বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গ নিয়ে মৃত ওই বৃদ্ধর নাম মো. রজব আলী মোড়ল (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। বৃদ্ধের ছেলে ওলিউল ইসলাম জানান, ‘করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থাবস্থায় চিকিৎসাধীন ছিলেনবিস্তারিত পড়ুন
ফলোআপ
কলারোয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা: মামলা, আসামি ৯ জন

সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনার একদিন পর থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে উপজেলার ওফাপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ওই হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ- ৮/৭/২০২১। ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৫), আফজালবিস্তারিত পড়ুন
কলারোয়ার মুরারীকাটীর অসহায় ‘তারা’র পাশে আজ কেউ নেই! সাহায্যের আকুতি (ভিডিও)

বাঁশঝাড়ের মাঝে ছোট্ট একটা কুঁড়েঘর, ঘরের চারপাশে নেই কোন বেড়া। ঘরে ছোট্ট একটা ভাঙ্গা বেঞ্চ, কেউ একজন দিয়েছিল, সেই বেঞ্চের উপর সারাদিন শুয়েই এখন কাটে তার জীবন। মাথার বালিশ নেই বলে শক্ত কাঠের পিঁড়ি মাথার নীচে। মাস দেড়েক হতে চললো একা এক নির্জন কুঁড়েঘরে তার ঠাঁই। সাতক্ষীরায় ভারতীয় ভ্যারিয়েন্টের করোনার বিস্তার ঘটতে শুরু করলে করোনার সকল প্রকার লক্ষণ তার ভিতর দেখা দেয়। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। ঘরে কোনবিস্তারিত পড়ুন
জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় নামবেন না: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে আমরা করোনা অতিমারির কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন,বিস্তারিত পড়ুন

